নতুন ৩ আইফোনের ঘোষণা আসছে আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
আইফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, এরপরই সব জল্পনা-কল্পনার অবসান। ইতোমধ্যে নতুন আইফোন বাজারে আনার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অ্যাপল পার্কে নতুন স্টিভ জবস থিয়েটার অডিটোরিয়ামে অ্যাপলের নতুন আইফোনের উদ্বোধন করবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।
বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
শুধু নতুন আইফোনই নয় আরো কয়েকটি অ্যাপল পণ্যের ঘোষণাও আসতে পারে আজ। আইফোন ৮ ও নতুন অ্যাপল ওয়াচসহ বেশ কিছু নতুন পণ্যের ঘোষণা আসতে পারে আজ।
২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসায় এ বছর আইফোনের দশকপূর্তি হচ্ছে। আর তাই ১০ বছর পূর্তি উপলক্ষে আইফোনের তিনটি মডেল উন্মোচনের সম্ভাবনা রয়েছে। প্রতি বছর সাধারণত দুটি মডেল উন্মোচন করে থাকে অ্যাপল।
আজ উন্মোচন হতে যাওয়া অ্যাপলের তিন আইফোনের নাম হতে পারে আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন এক্স। এর একটি হলো দশ বছর পূর্তি উপলক্ষে তৈরি বিশেষ মডেল। এই বিশেষ মডেলটির নাম হতে পারে আইফোন এক্স।
আজ আইফোন উদ্বোধনের পর ১৫ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু করবে অ্যাপল। এর এক সপ্তাহ পর ২২ সেপ্টেম্বর থেকে নতুন আইফোন সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
আজকের এ অনুষ্ঠানে নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ঘড়ির একটি নতুন সংস্করণ উন্মোচন করবে অ্যাপল। এছাড়া থাকছে নতুন অ্যাপল টিভি, হোমপড এবং আইফোন ও আইপ্যাডের জন্য আইওএস ১১-এর হালনাগাদ সফটওয়্যার।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র

