নরওয়ের যে টেলিভিশনটি পরিচালনা করেন প্রতিবন্ধী ব্যক্তিরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
নরওয়েতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি টেলিভিশন চ্যানেল চালু আছে৷ অনেক প্রতিবন্ধী সেখানে কাজ করেন৷ দেশব্যাপী এই চ্যানেল এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে, গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও তারকারা এই চ্যানেলের অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে থাকেন৷
টেলিভিশনটির নাম ‘টিভি ব্র’, নরওয়েজিয়ান ভাষায় যার অর্থ ‘টিভি গুড’৷ প্রতিবন্ধীদের জন্য চালু এই টিভি প্রতিবন্ধীরাই চালিয়ে থাকেন৷
ভেগার্ড ল্যোলান্ড একজন সাংবাদিক হিসেবে এই টেলিভিশনটিতে কাজ করছেন৷ তিনি বলেন, আমি আমাকে একজন সাধারণ মানুষ হিসাবে দেখি৷ হ্যাঁ, আমার ডাউন সিনড্রোম আছে৷ কিন্তু আমি এটাকে বড় করে দেখি না৷ আমি আমাকে নিয়ে সৎ থাকি৷
টেলিভিশনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক কামিলা কালহাইম তার কর্মীদের সততা ও খোলামনের প্রশংসা করেন৷ তিনি জানান, এমন অনেকে এখানে কাজ করেন, যাদের কোনো প্রশিক্ষণ নেই৷ অনেকে ভালোমতো পড়তে ও লিখতে পারেন না৷ তাদেরকে বার্তা গঠনে সহায়তা করতে হয়৷ এটা ছাড়া আমরা অন্য কোনো টেলিভিশনটির স্টেশনের মতোই পেশাদার৷ আর এখন আমাদের আরও গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে৷’
সমাজকল্যাণ কর্তৃপক্ষ ল্যোলান্ডকে তিন রুমের একটি অ্যাপার্টমেন্ট দিয়েছে৷ সেখানকার রান্নাঘরে আধুনিক চুলাও আছে, যদিও তিনি প্রধানত পিৎজা খেয়ে থাকেন৷ লোল্যান্ড বলেন, স্বাধীনভাবে জীবনযাপন করা খুব গুরুত্বপূর্ণ৷ আমরা বয়স ৩৭৷ আগে অনেকদিন বাবার সঙ্গে থাকতাম৷ বলতে পারেন, তিনি আমাকে দেখেশুনে রাখছিলেন৷
কাজের যাওয়ার পথে ল্যোলান্ড নাচের কিছু মুদ্রা দেখান৷ সাংবাদিক না হবে তিনি নৃত্যশিল্পী হতেন বলে আমাদের জানান৷
সম্প্রতি স্কুলের কিছু শিক্ষার্থী টিভি ব্রতে গিয়েছিল৷ শিক্ষকেরা জানান, এই টিভির সাংবাদিকেরা তাদের শিক্ষার্থীদের কাছে রোল মডেল৷ তাদের সবার মোবাইলে টিভি ব্রর অ্যাপ আছে৷ শিক্ষিকা ট্রিন হালারাকার বলেন, এ বছর সেপ্টেম্বরে যখন নরওয়েতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তখন আমাদের শিক্ষার্থীদের তথ্য পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হবে টিভি ব্র৷ অন্য টিভিগুলোতে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, যেটা খুব সমস্যার৷ আমরা টিভি ব্রর ওপর নির্ভর করি৷
কালহাইম বলেন, নরওয়েতে আমরা পুরো দেশের দর্শকদের স্বীকৃতি পেতে সমর্থ হয়েছি৷ এখন অন্য দেশগুলোও আমাদের নিয়ে আগ্রহ দেখাচ্ছে৷ ফলে ভবিষ্যতে আমাদের প্রসার আরও বাড়তে পারে৷
ফলে ভবিষ্যতে আমরা টিভি ব্রর সাংবাদিক ল্যোলান্ড ও তার সহকর্মীদের কাছ থেকে আরও অনেককিছু আশা করতে পারি৷
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন






