নারী উদ্যোক্তাদের শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের ফলে দেশে নারী সমাজের কর্মসৃজন, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে এবং দেশের নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উই সামিট ২০২২ এর জয়ী অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ জন নারীকে জয়ী ঘোষণার মাধ্যমে শেষ হয় দুই দিনব্যাপী উই সামিট ২০২২। পরে জয়ী অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।
প্রতিমন্ত্রী বলেন, সততা, সাহসিকতা ও দূরদর্শিতা দিয়ে প্রধানমন্ত্রী গত ১৩ বছরে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল, প্রযুক্তি নির্ভর, ডিজিটাল বাংলাদেশ পরিণত করেছেন। এবছর দুটি ক্যাটাগরিতে জয়ী সম্মাননা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এই সম্মাননা পান মেহজাবিন চৌধুরী, প্রফেসর ড. সায়েবা আক্তার, রুবাবা উদদৌলা, রুবানা হক, এম এস সাবিনা খাতুন, ড. সেজ্যুতি সাহা, শমী কায়সার, সোনিয়া বশির কবির, আনজানা খান মজলিস ও আজমেরী হক বাঁধন।
উদ্যোক্তা ক্ষেত্রে দ্যুতি ছড়ানোর জন্য এ সম্মাননা পান ইফাত সোলাইমান লুবনা, মাহবুবা আক্তার জাহান মুক্তা আক্তার, জ্যোৎস্না আখতার রেণু, সুরাইয়া মোরশেদ, সোহাইব রুমি, সুলতানা পারভিন, তাহিয়া সুলতানা রেশমি, তাশফিয়া ত্রিনয়, রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুড পান্ডার সিইও আন্বারিন রেজা, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এবং উই-এর ওয়ার্কিং কমিটি ডিরেক্টর ইমানা হক জ্যোতি প্রমুখ।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


