নিউজিল্যান্ডে পৌঁছেছে টাইগাররা।
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্টে হোয়াইটওয়াশ হয়ে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ দল। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৫টায় নিউজিল্যান্ডে পৌঁছেছে টাইগাররা।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ‘ভোর পাঁচটার দিকে অকল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই হবে তাদের কোয়ারেন্টিন।’
বাংলাদেশ দলের ইতিহাসে ক্রাইস্টচার্চ শব্দটি ভয়ংকর এক অধ্যায়।
২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজ চলাকালীন সময়ে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টারে গুলিবর্ষণ করে এক সন্ত্রাসী। এই গুলিবর্ষণ নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলা। এতে প্রায় ৫০ জন নিহত হয় ও কমপক্ষে ৫০ জনের মত গুরুতরভাবে আহত হয়।
ওই সময় অল্পের জন্য এই সন্ত্রাসী হামলা থেকে বেঁচে ফেরে বাংলাদেশ দল।
কিউইদের মাঠে ২০ বছরে ৩৩ ম্যাচে একটিও জয় নেই বাংলাদেশে। তবে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়েই সেখানে গেছে মুমিনুলরা - এমনটাই জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তবে মুমিনুল বাহিনী যে বড় এক চ্যালেঞ্জের মুখোমুখি তা চোখ বন্ধ করেই বলা যায়।
কারণ প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নের বিপক্ষে ভঙ্গুর টপঅর্ডার নিয়ে গেছে বাংলাদেশ দল।
ইনজুরির কারণে এই সফরেও নেই তামিম ইকবাল। ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। তার পরিবর্তে নেওয়া হয়েছে ফজলে মাহমুদকে। মাহমুদউল্লাহ অবসরে।
এমন দল নিয়ে নিউজিল্যান্ডে ভালো করার আশা দিবাস্বপ্ন মনে হচ্ছে।
মাউন্ট মঙ্গানুইতে ১ জানুয়ারি প্রথম এবং ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ পাবেন মুমিনুল হকরা। দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। এই সময়ের মধ্যে তিনটি করোনা পরীক্ষা করা হবে তাদের।
বাংলাদেশ টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, ফজলে মাহমুদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











