নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৭ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছে খুলনা বাস মালিক সমিতি। এতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশালসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।
জাহিদ হোসেন খান আরও বলেন, খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতু পার হয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। তবে আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে। এখানে আমাদের কিছু করার নেই। নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় খুলনার বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে স্বল্প সময়ে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা পড়েছেন বেশি ভোগান্তিতে। গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচলও বন্ধ রয়েছে।
- অতীত ভুলে থাকার উপায় জেনে নিন
- ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায়ের বাসভবনে অগ্নিকাণ্ড
- মিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
- `মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখা লজ্জাজনক`
- চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন
- উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
- নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
- স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে
- মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মেতেছে উইলিয়াম-কেট
- আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
- মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী
- মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩
- ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
- মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মেতেছে উইলিয়াম-কেট
- সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
- রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
- বোনদের ডাকে মিলল না সাড়া, দরজা ভেঙে মিলল নিথর দেহ
- রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন
- ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
- আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
- গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা
- কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড় জেলার পথঘাট
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
- পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির
- বাংলাদেশ সফরে পর্তুগালের রাজকন্যা, উদ্বোধন করবেন সিলেট চা
- প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘আকভান’, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩
- মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী











