নেতানিয়াহুর সঙ্গে ফোনে কী কথা বললেন নোবেলজয়ী মাচাদো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১৮ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ওই ফোনালাপে তিনি ‘নিপীড়ক বাহিনী’র বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ের প্রশংসা করেছেন বলে দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের।
ইসরায়েল মাচাদোর সঙ্গে নেতানিয়াহুর এ ফোনালাপকে গাজায় তাদের অভিযানের প্রতি তার সমর্থন হিসেবে উপস্থাপন করেছে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলা হয়, মাচাদো (গাজা) যুদ্ধে ইসরায়েলি নেতার সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের গভীর প্রশংসা করেছেন এবং গাজায় জিম্মি মুক্তি চুক্তিরও প্রশংসা করেছেন তিনি।
যদিও এক্স-এ নিজের পোস্টে মাচাদো ইসরায়েল বা গাজার প্রসঙ্গে কোনো কথা বলেননি।
ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী শাসক নিকোলা মাদুরোর বিরুদ্ধে প্রতিরোধে নেতৃত্ব দেওয়ার জন্য শান্তিতে এ বছর নোবেল পুরস্কার জিতেছেন মাচাদো।
নিজের ওই পোস্টে খুব সাবধানে শব্দচয়ন করেছেন মাচাদো। তিনি লিখেছেন, ‘ভেনেজুয়েলার মানুষ জানে, শান্তি প্রতিষ্ঠা করতে হলে কর্তৃত্ববাদী শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অপরিসীম সাহস, শক্তি ও নৈতিক মনোবল প্রয়োজন।’
মাচাদো আরও লিখেছেন, ‘যেভাবে আমরা ভেনেজুয়েলায় স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করি, তেমনি মধ্যপ্রাচ্যের সব দেশই ভয়ের সঙ্গে নয়; বরং মর্যাদা, ন্যায় ও আশায় পরিপূর্ণ একটি ভবিষ্যৎ গড়ার অধিকার রাখে।’
তবে মাচাদো সরাসরি ইরানের শাসনব্যবস্থার সমালোচনা করেন। ইরানের শাসনব্যবস্থাকে তিনি ‘মাদুরোর শাসনের প্রধান সমর্থকদের একজন’ হিসেবে বর্ণনা করে বলেন, তারা হামাস, হিজবুল্লাহ ও হুতিদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকেও সমর্থন করে। মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া নিয়ে সমালোচনা হচ্ছে।
কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গত সপ্তাহে মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। মাদুরোকে উৎখাতের চেষ্টায় সমর্থন পেতে মাচাদো অতীতে নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। গুস্তাভো পেত্রো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কট্টর সমালোচক।
ইসরায়েলের সঙ্গে ভেনেজুয়েলার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। মাদুরোর পূর্বসূরি ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা হুগো শ্যাভেজ ২০০৮ সালের গাজা যুদ্ধের প্রতিবাদ জানিয়ে ২০০৯ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







