পথশিশু : নেই জীবনের নিরাপত্তা
আপডেট: ০৭:০৬ পিএম, ২০ নভেম্বর ২০১৪ বৃহস্পতিবার
রাতুল মাঝি, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্বাস্থ্য, পুষ্টি, বাসস্থান, শিক্ষা, বিনোদন ও নিরাপত্তা লাভের মৌলিক অধিকার থেকে বঞ্চিত দেশের পথশিশুরা। সারা দেশে প্রায় চার লাখ পথশিশু রয়েছে। এদের মধ্যে ঢাকাতেই প্রায় দুই লাখের বাস, যাদের বয়স ১৮-এর নিচে। এই বিপুল সংখ্যক শিশুর জন্য এমন কোন স্থান নেই যেখানে বিপদের সময় তারা একটু ঠাঁই পাবে। মেয়ে পথশিশুরা আরো বেশি নিরাপত্তাহীন। মেয়ে হয়ে জন্ম নেয়ার ‘অপরাধে’ তারা শিকার হয় অনেক বেশি লাঞ্ছনা ও নির্যাতনের। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশ থেকে যে সংখ্যক শিশু প্রতিবছর পাচার হয় তাদের এক বিরাট অংশ এই পথশিশু। পাচরকারী সংঘবদ্ধ দল সুযোগ পেলেই ধরে নিয়ে যায় এসব শিশুকে। এদের এমন কেউ নেই যে খোঁজ করবে। তাছাড়া রয়েছে পুলিশ ও নাইট গার্ডের অত্যাচার। তবে সঙ্গে যা টাকা-পয়সা থাকে তা দিয়ে দিলে ছেড়ে দেয়। অনেক সময় রাতে ঘুমন্ত অবস্থায় এরা এই শিশুদের ওপর হামলা করে। মারধর করে তাদের ধরে ভবঘুরে কেন্দ্রে নিয়ে যায়। আবার কখনো কোর্টে চালান করে দেয়। এদিকে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বসবাসের কারণে পথশিশুরা আক্রান্ত হয় নানা রোগে। সবচেয়ে বেশি হয় চর্ম রোগ, ডায়রিয়া এবং যৌনরোগ। এছাড়া ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ ও দক্ষতা না থাকায় তারা দুর্ঘটনার শিকার হয়েও আহত হয়। হাত-পা কেটে-ছিঁড়ে যায়। কিন্তু টাকার অভাবে কোনো চিকিৎসা করাতে পারে না তারা। চিকিৎসা না করানোর ফলে অনেক সময় গুরুতর ক্ষতস্থানে পচন দেখা দেয়। আর এভাবে ভুগতে ভুগতেই একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, পথশিশুরা সাধারণ চর্ম রোগে সবচেয়ে বেশি ভোগে। তাছাড়া তারা নানা রকম ইনজুরি, ডায়ারিয়া ও পেটের পীড়ায়ও ভোগে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় জানা যায়, কঠিন শ্রমের ফলে অনেক ক্ষেত্রেই এসব শিশুদের স্বাস্থ্যহানি ঘটে। তারা মানসিকভাবে ভেঙে পড়ে। দূষিত পানি পান করা ও পচা-বাসি খাবার গ্রহণ, অপুষ্টি ও স্বাস্থ্যকর স্যানিটেশনের অভাবের কারণে নানা রোগে ভোগে তারা। বাংলাদেশের শহর এলাকার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা যায়, শব্দদূষণের ফলে পথশিশুরা কানে কম শোনে বা তাদের শ্রবনশক্তি হ্রাস পায়, আচরণগত পরিবর্তন দেখা দেয় এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়। অধিকাংশ পথশিশুই গ্লাস. ম্যাচ, সিমেন্ট, চামড়া, স্টিল, চিংড়ি, ওয়েল্ডিং ফ্যাক্টরিতে, ইটের ভাটা, কামারশালা, প্রিন্টিং প্রেস, মেটাল ও ডাইং কারখানায় কাজ করতে গিয়ে আক্রান্ত হয় পেপটিক আলসার, চর্মরোগ, টিটেনাস, ঠান্ডা, কফ, এলার্জিক ব্রনকাইটিস, অ্যাজমা, গেঁটেবাত ইত্যাদি রোগে। এছাড়া বিভিন্ন সময় তারা নানান ইনজুরিতে আক্রান্ত হয়। দীর্ঘদিন এসব স্থানে কাজ করার ফলে তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিও বাধাগ্রস্থ হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাছাড়া তারা বলছেন, যেসব শিশু আবর্জনার ময়লার স্তুপ থেকে কাগজ, প্লাস্টিক ইত্যাদি জিনিস কুড়ায় তারা বেশি ভাগই চর্মরোগে ভোগে। তারা বিভিন্ন বিষাক্ত পোকা মাকড়ের কামড়েরও শিকার হয়। ইউনিসেফ ও শিশু অধিকার ফোরাম পরিচালিত এক যৌথ জরিপে দেখা যায়, ঝুঁকিপূর্ণ কাজ করার ফলে শিশুদের নানাভাবে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক, আবেগগত ও নৈতিক ভাবমূর্তির অবনতি ঘটে। তাদের শরীর ভেঙে যায়, স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়, নানা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়া ছাড়াও তাদের কর্মশক্তি অকালে লোপ পায়। পথশিশুরা মাদক বিক্রেতাদের ফাঁদে পা দিয়ে মাদকাসক্ত হয়ে পড়ে। মনোবিজ্ঞানীরা জানিয়েছেন মানুষের লাঞ্চনা, বঞ্চনা, অপমান, নির্যাতন সহ্য করে ছোটবেলা থেকেই কঠিন জীবন সংগ্রামে জড়িয়ে পড়ার কারণে পথশিশুরা একটা পর্যায়ে গিয়ে নানা ধরনের মানসিক রোগে আক্রান্ত হয়। দীর্ঘদিন বিষণœতা, হতাশায় ভুগে অনেক শিশুই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বিশিষ্ট মনোবিজ্ঞানী ডা. মোহিত কামাল জানিয়েছেন, দীর্ঘদিন পথে বসবাসের কারণে এসব শিশুর মধ্যে আচরণগত কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু এ সমস্যাগুলো তাদের কাছে স্বাভাবিক। রাস্তায় জীবন যাপন করতে গিয়ে তারা এ আচরণগুলোরই সন্মুখীন হয়। তবে তাদের চারপাশে সভ্য সমাজে বাস করি বলে আমাদের কাছে এসব আচরণ অস্বাভাবিক মনে হয়। মানসিক চিন্তা-চেতনার দিক দিয়ে তারা খুবই অনগ্রসর থাকে। মেয়ে পথশিশুরা পথেঘাটে নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে বেশি ক্ষতিগ্রস্থ হয় সবচেয়ে বেশি। ২১.১১.২০১৪
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











