ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৮:৩৪:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

পদত্যাগ করবেন না ইংলাক

আপডেট: ০৯:০২ এএম, ১১ ডিসেম্বর ২০১৩ বুধবার

Yingluck_Shinawatraউইমেননিউজ ডেস্ক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা নির্বাচনের আগে পদত্যাগ করবেন না৷ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পদত্যাগে বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি৷ সংবাদ সম্মেলনে ইংলাক বলেন, 'আপনারা আন্দোলন বন্ধ করুন, নির্বাচনে অংশগ্রহণ করুন, কারা সরকার গঠন করবে তাদের বাছাই করুন৷' তিনি বলেন, 'সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে অবশ্যই আমি আমার দায়িত্ব পালন করে যাব৷ আমি যতটুকু সম্ভব নমনীয় হয়েছি, পিছু হটেছি৷ আমার প্রতি কিছুটা সুবিচার করুন৷' খবর বিবিসি অনলাইনের৷ পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও ইংলাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে বিরোধীরা৷ তাদের দাবি ইংলাককে পদত্যাগ করে জনগণের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে৷ দেশ পরিচালনার জন্য এ মুহূর্তেই একটি অনির্বাচিত পরিষদ গঠন করতে হবে৷ এ পরিষদের অধীনে নির্বাচন করতে চায় তারা৷ তবে ইংলাক আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে নারাজ৷ বিরোধীদের আন্দোলনের মুখে সোমবার সংসদ বিলুপ্ত করে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন ইংলাক৷ তার ঘোষণা অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে৷ বিরোধীরা ইংলাকের পদত্যাগের সময়সীমা সোমবার পর্যন্ত বেঁধে দিয়েছিল৷ এ দিন দেড় লাখের মতো বিক্ষোভকারী সরকারের সচিবালয় ঘিরে রাখে৷ আর এ দিনই ইংলাক পার্লামেন্ট বিলুপ্ত করে ২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন৷ ইংলাক বলেন, 'সমাজের নানা অংশ থেকে অনেক মানুষ যখন সরকারের বিরোধিতা করছে, তখন সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায় হচ্ছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া এবং নির্বাচন করা৷ থাইল্যান্ডের জনগণই এখন সিদ্ধান্ত নেবে কারা দেশ চালাবে৷' তবে বিরোধীরা ইংলাকের এ ঘোষণা প্রত্যাখ্যান করে৷ বিক্ষোভকারীদের নেতা সুথেপ থাউগসুবান জানান, 'ইংলাক পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে৷' এদিকে বিক্ষোভকারীরা আজও সরকারের সচিবালয়ের সামনে বিক্ষোভ অব্যাহত রাখে৷ এদিন অন্য রাজধানী ব্যাঙ্ককের অন্য স্থান মোটামুটি শান্ত ছিল৷ ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে পুয়ে থাই পার্টির নেতৃত্বে সরকার গঠন করেন ইংলাক৷ দলটি দেশের দরিদ্র অধু্যষিত অঞ্চলগুলোতে জনপ্রিয়৷ অন্যদিকে বিরোধী দলগুলোর জনপ্রিয়তা শহরাঞ্চলে৷ ইংলাকের ধারণা নির্বাচন হলে তার দলই আবার জয়লাভ করবে৷ তিনি এ বিষয়ে আশাবাদও ব্যক্ত করেছেন সংবাদ সম্মেলনে৷ ১১ ডিসেম্বর ২০১৩