পাইলট ছাড়াই আকাশে বিমান, যেভাবে বাঁচলেন দুই শতাধিক যাত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ১৮ মে ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
পাইলট ছাড়াই দুই শতাধিক যাত্রী নিয়ে উড়াল দেয় একটি বিমান। এই অবস্থাতেই প্রায় ১০ মিনিট আকাশে ওড়ে ফ্লাইটটি। তবে, সৌভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই বেঁচে ফিরতে সক্ষম হন বিমানটির যাত্রীরা।
শরীরের ভয়ের শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছে স্পেনের লুফথানসার একটি ফ্লাইটে। স্থানীয় সময় শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা এপি।
স্প্যানিশ দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ সিআইএআইএসি-এর এক প্রতিবেদনের বরাতে এপি জানিয়েছে, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি ফ্রাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিলা যাওয়ার সময় এয়ারবাস এ৩২১ ফ্লাইটে ঘটনাটি ঘটে। ঘটনার সময় মূল রেস্টরুমে ছিলেন এবং কো-পাইলট অজ্ঞান হয়ে পড়েছিলেন।
প্রতিবেদন অনুসারে, উড়োজাহাজটিতে ১৯৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। লুফথানসা এপিকে জানিয়েছে যে তারা তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত এবং তাদের নিজস্ব ফ্লাইট সুরক্ষা বিভাগও বিষয়টি নিয়ে তদন্ত করেছে। তবে, কোম্পানিটি তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।
জানা যায়, ওই ঘটনার সময় অজ্ঞান কো-পাইলট অনিচ্ছাকৃতভাবে উড়োজাহাজ পরিচালনা করেছিলেন। তবে সক্রিয় অটোপাইলটের জন্য বিমানটি স্থিতিশীলভাবে উড়তে সক্ষম হয়েছিল। এপি জানিয়েছে, ওই সময়ের ভয়েস রেকর্ড থেকে জানা গেছে, ককপিটে অদ্ভুত শব্দ হচ্ছিল, যা থেকে বুঝা যায় কো পাইলট অসুস্থ হয়ে পড়েছিলেন।
পরে ক্যাপ্টেন প্রথমে দরজা খোলার নিয়মিত কোড দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, যাতে করে ককপিটে থাকা কো-পাইলট দরজা খুলতে পারেন। ককপিটে প্রবেশ করতে না পেরে পাঁচবার একইভাবে চেষ্টা করলেও কো-পাইলট দরজা খুলতে ব্যর্থ হন। এক পর্যায়ে অনবোর্ড টেলিফোন ব্যবহার করেও কো-পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। অবশেষে ক্যাপ্টেন জরুরি কোড টাইপ করে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিয়ে মাদ্রিদে অবতরণের সিদ্ধান্ত নেন। পরে সেখানে তার সহকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা











