পাকিস্তানকে হারাতে বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট: রুমানা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পেসার জাহানারা আলম শুধু ২ ওভার বোলিং করেন। বাকি ১৭.৪ ওভার করেন স্পিনাররা। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতও তাই। পেসার রেনুকা সিং শুধু ২ ওভার বোলিং করেন। সিলেটের আউটার স্টেডিয়াম যেন স্পিনের স্বর্গরাজ্য। তাই তো পাকিস্তানকে কাবু করতে বাংলাদেশের স্পিনাররাই যথেষ্ট বলে মনে করছেন স্বাগতিক অলরাউন্ডার রুমানা আহমেদ।
থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপে শুভ সূচনা করে। সামনে এবার কঠিন প্রতিপক্ষ পাকিস্তান। থাই মেয়েদের বিপক্ষে কোনও চাপের মুখেই পড়তে হয়নি, তবে বিসমাহ মারুফের দল সহজে ছেড়ে দেবে না।
তবে পাকিস্তানকে হারানোর জন্য স্পিনাররা যথেষ্ট বলে বিশ্বাস রুমানার, ‘আমি যেটা মনে করি, জানি ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগের চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি আমাদের খেলা ম্যাচগুলোতে স্পিনাররা সর্বোচ্চ চেষ্টা করে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট।’
প্রথম ম্যাচে ৩ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা। বাকি ৭ উইকেটই নিয়েছেন স্পিনারাই। আর যেভাবে সিলেটের এই মাঠে স্পিন ধরছে, রুমানারা স্পিন দিয়েই স্বাভাবিকভাবে ঘায়েল করতে চাইবেন।
এই অলরাউন্ডারের এবার লক্ষ্য অলরাউন্ড পারফর্ম করে দলে অবদান রাখা। রুমানা বলেন, ‘আমি চেষ্টা করি সবসময় অলরাউন্ড পারফরম্যান্স করতে। ওই ধারাবাহিকতাই রাখার চেষ্টা করবো। সামনে এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করবো।’
‘আমি কখনও শুধু ব্যাটিং বা বোলিং দিয়ে হিরো হচ্ছি না। দুটোতেই আমি অবদান রাখছি। ব্যাটে বলে তাল বা সামঞ্জস্য রাখার চেষ্টা করছি। হয়তো সবসময় রাখতে পারি না, তবুও চেষ্টা করেছি দুটোতেই যেন ক্লিক করে।’- আগামীকাল সকাল ৯টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আরও যোগ করেন রুমানা।
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা











