প্রত্যক্ষ, পরোক্ষভাবে গডফাদাররা জড়িত: আইভী
আপডেট: ০১:৫৫ পিএম, ১১ আগস্ট ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ,পরোক্ষভাবে গডফাদাররা জড়িত।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের আইভী এ কথা বলেন।এর আগে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সেলিনা হায়াত্ আইভীর বক্তব্য নিয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি।
সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ বক্তব্য নেওয়া হয়।
গডফাদার কারা—সাংবাদিকেরা জানতে চাইলে আইভী বলেন, নারায়ণগঞ্জের গডফাদার কারা সেটা শুধু নারায়ণগঞ্জবাসী না, সারা বাংলাদেশই জানে।
তদন্ত কমিটি কী জানতে চেয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইভী বলেন, সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলাম সিটি করপোরেশনের কাউন্সিলর। হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনও কাউন্সিলর ছিলেন। তাঁদের সম্পর্কে তদন্ত কমিটি জানতে চেয়েছে।
নারায়ণগঞ্জের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইভী বলেন, এখনো নারায়ণগঞ্জের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘এখনো নারায়ণগঞ্জে কি স্বস্তি এসেছে? ত্বকী হত্যা, চঞ্চল হত্যা, ছাত্রলীগ নেতা মিঠুকে হত্যা কারা করেছে, সেটা কী জানতে পেরেছে? তাহলে কীভাবে বলব নিরাপদ।’
এ সময় আইভী নিরাপত্তাহীনতায় ভোগেন কি না, তা আবার জানতে চান সাংবাদিকেরা। আইভী বলেন, ‘যখন একটা শহরের জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে, সেখানে আমার কথা আলাদা করে বলার কিছু নেই। তবে আমি ভয়ে ভীত নই। মানুষ মরে একবার। মৃত্যুকে আমি ভয় পাই না। যখন মৃত্যু আসবে, তখন মরে যাব।’
তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, তদন্তের অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, সেলিনা হায়াত্ আইভী নারায়ণগঞ্জের মেয়র। তাঁর কাছে অধীনস্ত কাউন্সিলরদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। নারায়ণগঞ্জে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এ জন্য কী করা উচিত, এ ব্যাপারে তাঁর মতামত নেওয়া হয়েছে।
১১.০৮.২০১৪ - যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











