প্রধানমন্ত্রীর জন্মদিনে অপরূপ সাজে রাজধানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে অপরূপ সাজে সাজানো হয়েছে রাজধানীর বিজয় সরণি, এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক।
বিজয় সরণির দুইপাশ জুড়ে বিশাল আকৃতির ডিজিটাল ব্যানার দিয়ে সাজানো হয়েছে। এসব ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।
বিজয় সরণি এলাকায় কথা হয় বেসরকারি ব্যাংক কর্মকর্তা জাহিদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাই। তার সময়ে দেশে অনেক উন্নয়ন হয়েছে।
অন্য এক পথচারী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে এতো সুন্দর করে রাস্তা সাজানো হয়েছে দেখে খুব ভালো লাগছে। আমাদের প্রধানমন্ত্রী অনেক দিন বেঁচে থাকুক। তার আমলে দেশে যত উন্নতি হয়েছে অন্য কারো আমলে এতটা হয়নি।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তার বেড়ে ওঠা। ১৯৭৫ সালের আগস্টে যখন জাতির পিতাসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল, তখন তিনি এবং ছোট বোন রেহানা জার্মানিতে ছিলেন। সেসময় শেখ হাসিনা নিজের জীবন রক্ষার্থে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেছিলেন। অবশেষে তিনি ১৭ মে ১৯৮১ সালে দেশে ফেরেন।
এরপর তিনি পিতার গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। সেই থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে এক নাগাড়ে ১৩ বছরসহ মোট ১৮ বছর আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত।
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি আজ আছেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। সেখান থেকে রাষ্ট্রীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন আগামী ৩০ সেপ্টেম্বর।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

