প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ স্পিকারের বৈঠক
আপডেট: ১০:০০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার
স্টাফ করেসন্ডেন্ট,উইমেননউজ২৪.কম,
ঢাকা : বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা সফররত ব্রিটিশ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গণতন্ত্র ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্রিটিশ স্পিকার।
গণভবনে শনিবার সকালে এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে তার সরকারের বিভিন্ন কর্মসূচির কথা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।
শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ব্যারোনেস ডি সুজা।
এই ধারা অব্যাহত থাকলে সরকারের ভিশন ২০২১ সফলভাবে অর্জিত হবে বলেও মনে করেন এই ব্রিটিশ নেতা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বৈঠকে আলোচনার বিভিন্ন দিক সাংবাদিকদের জানান।
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সফর করছেন ব্যারোনেস ডি সুজা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সে প্রসঙ্গেও কথা বলেন তিনি।
ব্রিটিশ হাউজ অব লর্ডসের স্পিকার শুক্রবার দিবাগত রাত ১২টার পর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিজ্ঞতাকে অসাধারণ উল্লেখ করে বলেন, এমন একটি কর্মসূচি বাংলাদেশের মানুষকে একতাবদ্ধ করে রাখবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সংসদ সচিব আশরাফুল মকবুল, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
২১.০২.২০১৫
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ










