ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২:১৪:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে আমন্ত্রিত

আপডেট: ০২:০৬ পিএম, ১১ আগস্ট ২০১৪ সোমবার

প্রধানমন্ত্রীস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:নিউজিল্যান্ড আগামী বছরের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারি ম্যাককালি তার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মিয়ানমারের রাজধানীতে এক বৈঠকে তার প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণ পৌঁছে দেন। আজ এক তথ্য বিবরণীতে একথা বলা হয়। নে পিদাওতে আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) বৈঠকের পাশাপাশি দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে সেদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশীদের ইতিবাচক অবদানের প্রশংসা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা-পরবর্তীকালে নিউজিল্যান্ডের সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করেন। উভয় মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত ও জোরদারে সম্মত হন। পররাষ্ট্রমন্ত্রী ৯ থেকে ১০ আগস্ট নে পিদাওতে অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেন। ১১.০৮.২০১৪