প্রবীণদের জন্য`রিক`এর বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রবীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তিন দশকেরও অধিক সময় ধরে প্রবীণদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।
প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশী হয়ে থাকে, অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুঃস্থ এবং দরিদ্র প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মূহুর্তে চিকিৎসা সেবা পাওয়ার ন্যূনতম সুযোগ পাচ্ছেন না, সেই সকল প্রবীণদের চিহ্নিত করে ‘রিক’ এর সকল কর্ম এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচি ও চক্ষু ক্যাম্প আয়োজন করে চোখের অস্ত্রোপ্রচারসহ চোখের অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর ২০২১ শনিবার, শহীদ তছলিম কমপ্লেক্স, ধাক্কামারা, রিক এরিয়া অফিস প্রাঙ্গনে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অব মামুনুর রশিদ, ইউএসএ এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ইষ্ট, ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশ এর আর্থিক সহায়তায় এবং গ্রামীণ আই হসপিটাল, ঠাকুরগাঁও এর কারিগরি সহায়তায় দিনব্যাপী বিনামূল্যে এক চক্ষু ক্যাম্প এর আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষাসহ মোট ৮১০ জন রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ, ২১০ জনকে চশমা প্রদান এবং ৮২ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।
উক্ত চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার উপ-পরিচালক আবু রিয়াদ খান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মামুনুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের কার্যনির্বাহী সদস্য জনাব নূর খান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নজরুল ইসলাম, রিকের কার্য নির্বাহী সদস্য রেহানা জেসমিন আমিন, প্রবীণ কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সৈয়দ বজলুল করিমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম সংলিষ্ট স্থানীয় কর্মকর্তা ও কর্মীগণ।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার


