ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:১৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

'প্রবীণ নীতিমালা ২০১৩' : খসড়া অনুমোদন

আপডেট: ০৯:২৮ এএম, ২৭ ডিসেম্বর ২০১৩ শুক্রবার

Old womanআফরোজা ফিরোজ, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : সমপ্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 'জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩' এর খসড়া অনুমোদন দেয়া হয়৷ নীতিমালায় প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য, আবাসন, যানবাহনে আসন সংরক্ষণসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার কথা বলা হয়েছে৷ বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, নীতিমালায় ৬০ বছর বয়েসীদের 'প্রবীণ' হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে৷ দেশে নাগরিকদের গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রবীণের সংখ্যাও বাড়ছে৷ প্রবীণদের কল্যাণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এ নীতিমালা উপস্থাপন করেছে৷ তিনি আরো বলেন, প্রবীণ ও জ্যেষ্ঠ নাগরিকদের 'মর্যাদাপূর্ণ, দারিদ্রমুক্ত, সুস্থ ও নিরপাদ' জীবনের জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে৷ প্রবীণ নাগরিকদের জন্য পরিচয়পত্র, স্বাস্থ্য কার্ড, প্রবীণ নিবাস, ডে কেয়ার সেন্টার স্থাপনসহ বিভিন্ন সুবিধা প্রর্যায়ক্রমে বাসত্মবায়নের কথা বলা হয়েছে নীতিমালায়৷ এছাড়া তাদের জন্য যানবাহনে আসন সংরক্ষণ ও কম দামে টিকেট সুবিধা দেয়ার কথাও বলা হয়েছে৷ মন্ত্রিপরিষদ সচিব জানান, এই নীতিমালা বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় কমিটি করা হবে এবং প্রতিটি জেলা-উপজেলা ও ওয়ার্ডে একটি করে কমিটি থাকবে৷ প্রবীণদের তলিকাভুক্ত করে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করাই হবে এই কমিটির কাজ৷ বর্তমানে দেশে মোট প্রবীনের সংখ্যা ১ কোটি ২০ লাখ৷ এর পেছনের কারণ বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়া৷ গড় আয়ু বাড়ার কারণে মানুষ দীর্ঘদিন কর্মক্ষম থাকছে৷ ফলে প্রবীণের সংখ্যা বাড়ছে৷ গত পাঁচ বছরে দেশের পুরুষ মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৬৭ দশমিক ৭ এবং নারীদের ৬৮ দশমিক ৭৯ হয়েছে৷ প্রবীণ হৈতষী সংঘ সূত্রে জানা গেছে, দেশে বারো জনে একজন প্রবীণ৷ এ হার চলতে থাকলে ২০২৫ সালে প্রবীণের সংখ্যা হবে ১ কোটি ৮০ লখ৷ ২০৫০ সালে হবে ৪ কোটি ৪০ লাখ৷ বিশেষজ্ঞদের মতে, প্রবীণদের অবদানেই তারুণ্যের এগিয়ে চলা৷ প্রবীণদের প্রতি সামাজিক দায়বদ্ধতা জরুরী৷ এ অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুতি প্রয়োজন৷ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম বলেন, বিশ্বে জন্মহার ও মৃতু্যহার কমছে৷ এ কারণে প্রবীণদের সংখ্যা বাড়ছে৷ জেষ্ঠ্য নাগরিক হিসেবে তাদের মর্যাদা দেয়াসহ প্রবীণদের চিকিত্‍সার জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে৷ সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে মোট ২৫ লাখ প্রবীণ বয়স্ক ভাতা পাচ্ছেন৷ বয়স্ক পুরুষ ও নারী যাদেও বয়স যথাক্রমে সর্বচ্চো ৬৫ ও সর্বনিম্ন ৬২ বছর তারাই ভাতার যোগ্য হন৷ তাদের প্রত্যেককে মাসে ৩'শ টাকা করে দেয়া হয়৷ ১৯৯৮-৯৯ অর্থ বছরে প্রথম চালুর সময় মাসিক ভাতা ছিল ১'শ টাকা৷ অভিযোগ রয়েছে, কোথাও কোথাও সত্যিকারের দরিদ্র বয়স্করা ভাতা পাচ্ছেন না৷ অনেক স্থানে কার্ডের সংখ্যা কম থাকায় অনেকেই বাদ পড়েন৷ এ সম্পর্কে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব রনজিত্‍ বিশ্বাস বলেন, বয়স্ক ভাতা নিয়ে যাতে আর র্দুনীতি হতে না পারে সে জন্য যশোরে একটি পাইলট প্রকল্প হাতে নেয়া হয়৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে 'এঙ্সে টু ইনফরমেশন ' প্রোগ্রামের আওতায় এটি পরিচালিত হবে৷ তারপর সব জেলায় হবে৷ জানা গেছে রাজধানীতে প্রবীণদের জন্য রয়েছে বেশ কয়েকটি আবাসন৷ তার একটি আগার গাঁওয়ের প্রবীণ হৈতিষী সংঘ৷ ১৯৬০ সালে ডা. একে এম আব্দুল ওয়াহেদের ব্যক্তিগত উদ্যোগে এটি গড়ে ওঠে ভাড়া বাসায়৷ ১৯৮৫ সালে স্থায়ী ভবনে নতুন করে শুরু হয়৷ ১৯৯৮ সাল থেকে ৫০ শয্যার হাসপাতাল চালু হয়৷ ছয় তলার এ প্রবীণ নিবাসে একশ জনের জায়গা রয়েছে৷ বর্তমানে এখানে রয়েছে ৪০ জন প্রবীণ৷ বর্তমানে দেশে প্রবীণরা সংখ্যায় বাড়লেও তাদের জন্য বরাদ্দ সুযোগ সুবিধা বাড়েনি৷ এ প্রেক্ষাপটে প্রবীণদের অধিকার আদায়ে প্রবীণবিষয়ক জাতীয় নীতিমালা ঘোষণার আহ্বান জানান বিশিষ্টজনরা৷ এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সমাজের সবার মনে রাখতে হবে 'ওল্ড ইজ গোল্ড'৷ প্রবীণদের অবদানকে সামনে রেখে তরুণদের পথ চলতে হবে৷ এ দেশের প্রতিটি পর্যায়ে প্রবীণদের অবদান রয়েছে৷৷ তিনি আরো বলেন, প্রবীণদের জীবনযাপনকে সহজ করার লক্ষে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে৷ গণমাধ্যমে প্রবীণ ইস্যুর জন্য বিট চালু করতে হবে৷ প্রবীণদের জন্য জাতীয় পক্রিতাগুলোতে নির্দিষ্ট পাতায়, প্রবীণদের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে হবে৷ ২৭ ডিসেম্বর ২০১৩