প্রেসক্লাব: ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
জাতীয় প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর ১১ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা মিনি ম্যারাথন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫৫ ঊর্ধ্ব বয়সী সদস্যদের মিনি ম্যারাথনে প্রথম হন ডেইলি স্টারের এস কে এনামুল হক, দ্বিতীয় হন সলিমউল্লাহ সেলিম এবং তৃতীয় হন রাশিদুল ইসলাম। ৪৫ থেকে ৫৫ বছর বয়সীদের মিনি ম্যারাথনে প্রথম হন মনিরুজ্জামান উজ্জল, দ্বিতীয় হন ওয়াজেদ আলী এবং তৃতীয় হন মুসলিম উদ্দিন।
অনূর্ধ্ব ৪৫ বছর বয়সীদের মিনি ম্যারাথনে প্রথম হন তারিকুল ইসলাম মাসুম, দ্বিতীয় হন জুবায়ের রহমান চৌধুরী এবং তৃতীয় হন রমা প্রসাদ বাবু ও রাশেদ সুমন।
নারীদের মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ন হন শাহনাজ শারমীন, দ্বিতীয় হন নাসরিন চৌধুরী এবং তৃতীয় হন মমতাজ বেগম।
সদস্য সন্তানদের বালক বিভাগের মিনি ম্যারাথনে প্রথম হন শওকি ইসলাম (পিতা- এসএম শওকত আলী টুলু), দ্বিতীয় হন সৈয়দ আলী আহনাফ (পিতা- সৈয়দ আলী আসফার) এবং তৃতীয় হন তানহা তানজিন (পিতা- সলিম উল্লাহ সেলিম)।
আর সদস্য সন্তানদের বালিকা বিভাগের মিনি ম্যারাথনে প্রথম হন ফারজানা ইয়াসমিন উর্মি (পিতা- ওয়াজেদ আলী), দ্বিতীয় হন আনহা আনজুম (মাতা- শাহনাজ শারমীন) এবং তৃতীয় হন সানজিদা আক্তার রিয়া (পিতা- মো. মোশাররফ হোসেন)।
প্রতিযোগিতা শেষে জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ সিদ্দিকী সোমার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও আশরাফ আলী এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ ও ভানুরঞ্জন চক্রবর্তী।
ওয়াল্টন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
জাতীয় প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় সদস্যদের দাবা, টেবিল টেনিস (একক ও দ্বৈত), স্পেড ট্রাম, এয়ারগান শ্যুটিং, নারীদের লুডু ও মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



