ফিলিস্তিনের সমর্থনে পুরস্কার প্রত্যাখ্যান ঝুম্পা লাহিড়ীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
নিউইয়র্ক সিটির নগুচি জাদুঘরের একটি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন পুলিৎজার পুরস্কারজয়ী লেখক ঝুম্পা লাহিড়ী। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মাথায় কেফিয়া স্কার্ফ পরার অপরাধে ওই জাদুঘর কর্তৃপক্ষ তিন কর্মীকে বরখাস্ত করেছিল। এর প্রতিবাদে ঝুম্পা লাহিড়ী তাঁদের পুরস্কার প্রত্যাখ্যান করেন।
ওই জাদুঘর কর্তৃপক্ষ গত বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের হালনাগাদ পোশাক নীতিমালার কারণে ঝুম্পা লাহিড়ী এ বছরের ইসামু নগুচি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আমরা তাঁর দৃষ্টিকোণকে সম্মান করি এবং প্রত্যেকের মতামত আমাদের নীতিমালার সঙ্গে মিলতে না-ও পারে, তা বুঝি।’
ঝুম্পা লাহিড়ী ২০২০ সালে ইন্টারপ্রেটার অব মালদ্বীপস নামের বইয়ের জন্য পুলিৎজার জেতেন।
বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে বিক্ষোভ চলছে এবং তাঁরা মাথায় সাদা-কালো রঙের কেফিয়া স্কার্ফ পরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছেন। এই স্কার্ফ ফিলিস্তিনিদের আত্মসংকল্পের প্রতীক। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকেও অনেক অনুষ্ঠানে এ ধরনের স্কার্ফ পরতে দেখা যায়। ইসরায়েলি সমর্থকেরা অবশ্য একে চরমপন্থাকে সমর্থনের ইঙ্গিত বলে মনে করেন।
জাপানি-আমেরিকান ভাস্কর ইসামু নগুচির প্রতিষ্ঠা করা জাদুঘরটিতে গত মাসে নীতিমালা পরিবর্তন করা হয়। তাতে বলা হয়, রাজনৈতিক বার্তা, স্লোগান বা সংকেতসংবলিত এমন কোনো পোশাক কর্মীরা পরতে পারবেন না। এ সময় তিন কর্মীকে বরখাস্ত করা হয়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা






