ফুলকন্যা কুলসুম
ইভা ইমন | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৭ পিএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার
রাজধানীর বিজয় সরণীর মোড়ের সিগন্যালে দেখা মেলে কুলসুমের। বয়স কত হবে! বড় জোড় দশ কি এগারো। ওরা একই বয়সি কয়েকটি মেয়ে দল বেঁধে ফুল বিক্রি করে এই মোড়ে। ট্রাফিক সিগন্যালে সারি সারি গাড়ি দাঁড়ালেই কুলসুমরা দৌঁড়ে যায় গাড়ির দিকে। ’স্যার/ম্যাডাম, ফুল লাগবনি, ফুল, ভাল ফুল’ বলে আরজি জানায় গাড়ি থেকে গাড়িতে। বেশির ভাগই নেয় না। আবার কেউ কেউ ফুল না কিনেও টাকা দেয়।
কাজের অবসরে কথা হয় কুলসুমের সাথে। ও প্রতিদিন ৫০ থেকে ৬০ টাকার মতো ফুল বিক্রি করতে পারে। ঝড়-বৃষ্টির দিন বেরোতে পারে না। অসুস্থ্য হলে তো আরও সমস্যা। ফুল বিক্রি করতে না পারলে কুলসুমদের ঘরে খাবারের কষ্ট হয়। থাকারও কষ্ট। ওরা চার ভাই বোন। ও সবার বড়। বাবা রিক্সা চালাতো। এখন প্যারালাইসিস রোগী। কাজ করতে পারে না। মা-ই কঠোর পরিশ্রম করে সংসার চালায়। আগের চেয়ে মার আয় কমে গেছে। তাই অসুখ কিংবা অনিচ্ছা, কোনো কিছুর কাছেই হার মানে না কুলসুম। মাকে সহযোগীতা করতে হবে যে। ওরা থাকে শাহীনবাগ বস্তিতে।
রাস্তায় ফুল বিক্রির সময় গাড়ির নিচে চাপা পড়ার ঝুঁকি আছে। কিন্তু টাকা পাওয়ার জন্য এধরনের ঝুঁকির মধ্যে থেকেও কুলসুম ফুল বিক্রির কাজ করছে। তার কোনো ভয় নেই। টাকা না পেলে ঘরে সবাই না খেয়ে থাকবে যে।
কুলসুম করুণ একটি অভিজ্ঞতার কথা জানায়। নাজুফা নামের একটি মেয়ের করুণ মৃত্যুর কথা বলে সে। কিছুদিন আগেই ঘটনাটা ঘটে ওর চোখের সামনে। সময়টা ছিল পড়ন্ত দুপুর। নাজুফা ৫ টাকার একটি ফুল বিক্রি করে। টাকাটা নেয়ার আগেই সিগন্যাল ছেড়ে দেয়। জানালা দিয়ে বাড়িয়ে দেয়া একটি ৫ টাকার নোটের দিকে ছুটতে ছুটতে গাড়ি চাপায় চিরতর স্তদ হয়ে যায় নাজুফা। কুলসুম ধরাগলায় বলে, ’সারা রাস্তা টকটকে লাল রক্তে ভাইস্যা গেছিল’।
কুলসুমের চোখ ঝাপসা হয়ে ওঠে। সহসাই সে নিজেকে নিয়ন্ত্রণ করে। সিগন্যাল পরে গেছে। গাড়িগুলো থামবে এখনই। ফুল হাতে ব্যস্ত হয়ে ওঠে কুলসুম। ওকে যে থামলে চলবে না! ফুল বিক্রি করতে হবে। সিগন্যালের দিকে ছুটে যায় কুলসুম।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


