ফের বাড়ল সোনার দাম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের বাড়ল সোনার দর; স্থানীয় বাজারে সবচেয়ে ভালো মানের সোনার দর ভরিতে দেড় হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা।
নতুন এই দর সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
তিনি উইমেননিউজকে বলেন, বেশ কিছু দিন ধরেই সোনার আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী। গত দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২ দশমিক ৬৫৪ ভরি) সোনার দাম ৬০ থেকে ৭০ ডলার বেড়েছে।
“এ হিসাবে প্রতি ভরি সোনার দাম আমাদের স্থানীয় বাজারে দুই হাজার টাকার বেশি বেড়েছে। আমরা সেখানে ভরিতে দেড় হাজার টাকা বাড়িয়েছি।”
সর্বশেষ গত ১৩ অগাস্ট সব ধরনের সোনার দর একই হারে বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। তার আগে ২৭ জুলাই এক দফঅ বাড়ানো হয়।
৮ মে সোনার দাম কমিয়েছিলেন ব্যবসায়ীরা। তার আগে টানা কয়েক দফা বাড়ানো হয়।
রোবার পর্যন্ত প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতনপদ্ধতির সোনার ভরি ছিল ২৬ হাজার ২৪৪ টাকা।
এ হিসাবে রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৫৮৩ টাকা দাম বাড়বে।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











