‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচিত জাবি শিক্ষার্থী পূজা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী প্রীথুলা প্রসূন পূজা ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য হতে ১৩টি অনুষদের ১৩ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাসরীন আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে দেশের স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য হতে ১৩টি অনুষদের ১৩ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই তালিকায় কলা ও মানবিক অধিক্ষেত্র থেকে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী প্রীথুলা প্রসূন পূজা।
সে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী।
নির্বাচিত তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রয়েছেন ৭ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ জন, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ১ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১ জন এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে রয়েছেন ১ জন।
অনুভূতি প্রকাশ করে প্রীথুলা প্রসূন পূজা বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এই অসাধারণ উদ্যোগের জন্য আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীকে অকুন্ঠচিত্তে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। দেশের খ্যাতনামা সকল প্রতিষ্ঠান হতে নির্বাচিত ১৩ জনের একজন হতে পারা অবশ্যই ভীষণ আনন্দের। ‘বঙ্গবন্ধু স্কলার’ হতে পারা দেশ ও জাতির জন্য কিছু করার এক অতুলনীয় অনুপ্রেরণা হবে।
জাবির প্রীথুলা প্রসূন পূজা ছাড়াও এ তালিকার অন্যদের মধ্যে রয়েছেন সামাজিক বিজ্ঞান অধিক্ষেত্র থেকে ঢাবির ফারিহা তাবাসসুম, ব্যবসায় শিক্ষা অধিক্ষেত্র থেকে ঢাবির মো. আশিফুল ইসলাম, আইন অধিক্ষেত্র থেকে ঢাবির শাহরিমা তানজিন অর্নি, ভৌত বিজ্ঞান অধিক্ষেত্র থেকে ঢাবির সামিহা নাহিয়ান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অধিক্ষেত্র থেকে বুয়েটের মোহাম্মদ মুনতাসির হাসান এবং চারুকারু অধিক্ষেত্র থেকে খুবির রূপক।
তালিকায় আরও রয়েছেন বিজ্ঞান অধিক্ষেত্র থেকে ঢাবির ফারিয়া তাসনীম, জীববিজ্ঞান অধিক্ষেত্র থেকে ঢাবির কানিজ ফাতেমা, শিক্ষা ও উন্নয়ন অধিক্ষেত্র থেকে ঢাবির নাজমুজ্জামান সিফাত, চিকিৎসা অধিক্ষেত্র থেকে ঢামেকের মো. এহসানুল আলম, কৃষিবিজ্ঞান অধিক্ষেত্র থেকে বাকৃবির প্রত্যাশা বিশ্বাস এবং মাদ্রাসা শিক্ষা অধিক্ষেত্র থেকে রয়েছেন ইবির মো. খাইরুল ইসলাম।
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা









