বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে পুরনো পত্রিকা ভিনার জেইতুং
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
অস্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত ‘উইনার জাইটুং’ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। এটি বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদপত্রগুলোর একটি। ১৭০৩ সালে যাত্রা শুরু করা ৩২০ বছর পুরোনো পত্রিকাটি গতকাল ৩০ জুন সর্বশেষ ছাপা সংস্করণটি প্রকাশ করে।
অস্ট্রিয়ায় যদি কোনো প্রতিষ্ঠান গণবিজ্ঞপ্তি প্রকাশ করত তাহলে সেটি পত্রিকায় অর্থের বিনিময়ে প্রকাশ করতে হতো।
কিন্তু এ বছরের এপ্রিলে দেশটিতে একটি নতুন আইন করা হয়। এই আইনে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়। ফলে ‘অফিসিয়াল গ্যাজেট’ হিসেবে যে দায়িত্ব ভিনার জেইতুং পালন করত সেটি শেষ হয়ে যায়। এতে করে পত্রিকাটির আয়ের রাস্তাও বন্ধ হয়ে যায়।
ওই আইন পাশের পরপরই প্রাচীন পত্রিকাটির প্রকাশকের আয় প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ড কমে যায়। এরপর বাধ্য হয়ে কর্তৃপক্ষ ৬৩ কর্মীকে ছাঁটাই করে। এই ছাঁটাইয়ের পর পত্রিকাটির এডিটরিয়ালের লোকবল ৫৫ থেকে মাত্র ২০ জনে নেমে আসে। এতকিছু করার পরও লাভজনক না হওয়ায় এটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
ভিনার জেইতুংয়ের ছাপা সংস্করণ বন্ধ হয়ে গেলেও অনলাইন সংস্করণ চালু থাকবে। এছাড়া প্রতিমাসে একবার ছাপা সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। যদিও এ পরিকল্পনা একদম শুরুর পর্যায়ে আছে।
পত্রিকাটির মালিক হলো অস্ট্রিয়ার সরকার। তা সত্ত্বেও সম্পাদকীয়ভাবে এটি স্বাধীন ছিল। এই পত্রিকাটি যাত্রা শুরুর পর অস্ট্রিয়া ১০ জন সম্রাট, ১২ জন প্রেসিডেন্ট এবং দু’টি প্রজাতন্ত্র দেখেছে।
প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হওয়ার পর, পত্রিকাটি একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল, যার মধ্যে শেষ হাবসবার্গ সম্রাট কায়সার কার্লের সাম্রাজের দায়িত্ব ছাড়ার পত্রটিও ছিল।
পত্রিকাটি তাদের শেষ সংস্করণে সাবেক দু’জন চ্যান্সেলরসহ কয়েকজনের সাক্ষাৎকার ছাপিয়েছে। এছাড়া ছাপা সংস্করণ বন্ধ হয়ে যাওয়ার জন্য পত্রিকাটি সরকারের নীতিকে দোষারোপ করেছে।
ভিনার জেইতুং তিন শতকের যাত্রায় শুধুমাত্র একবারই সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেটি ১৯৩৯ সালে। সে বছর জার্মান নাৎসি বাহিনী এটির প্রকাশনা বন্ধ করে দেয়। ১৯৪৫ সালে অস্ট্রিয়ার মিত্র বাহিনীর দখলদারিত্বের মধ্যে থাকা অবস্থাতেই ফের পত্রিকাটি চালু হয়।
ভিনার জেইতুং বন্ধ হয়ে যাওয়ার পর জার্মান পত্রিকা হিসিমার আলগেমেইন জেইতুংকে বিশ্বের সবচেয়ে পুরোনো ‘চালু’ পত্রিকা হিসেবে ধরা হচ্ছে। এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৭০৫ সালে।
সূত্র: দ্যা গার্ডিয়ান
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




