বন্যাকবলিত এলাকার স্কুল-কলেজ খোলা রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন সরকারি-বেসরকারি স্কুল-কলেজ সার্বক্ষণিক খোলা রেখে সেগুলোতে বন্যার্তদের আশ্রায়নের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ সোমবার মাধ্যমিক ও শিক্ষা অঞ্চলের পরিচালক, সংশ্লিষ্ট স্কুল-কলেজ প্রধান, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকতাকে পাঠানো হয়েছে।
ওই আদেশে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত ও দুর্যোগপূর্ণ এলাকাগুলোর জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন সরকারি-বেসরকারি স্কুল-কলেজ সার্বক্ষণিক খোলা রেখে সেগুলোতে বন্যার্তদের আশ্রায়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এতে আরও বলা হয়, ‘দুর্যোগপূর্ণ এলাকাগুলোর সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ খোলা রেখে বন্যার্তদের দেখভাল করতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে সার্বক্ষণিক অবস্থান করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করবেন।’
এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে একটি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করবেন বলে আদেশে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদফতরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) ফোন ৫৫৫১৩০ মোবাইল: ০১৭১৫৫৮৮৪২০ এবং উপপরিচালক (এইচআরএম) ফোন: ৯৫১৩১১১ মোবাইল: ০১৭১১১১১১৯ নম্বরে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







