বরগুনায় ১১০০ হেক্টর বেশী জমিতে বোরো ধান আবাদ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বরগুনা জেলায় বোরো ধান চাষে ঝুঁকছেন কৃষকরা। ধানের দাম বেশী থাকায় গত বছরের তুলনায় এ বছর ১১’শ হেক্টর বেশী জমিতে বোরো চাষ করছেন তারা।
জেলা কৃষি বিভাগ বোরো আবাদে কৃষকদের উৎসাহিত করতে ১২ হাজার কৃষককে উচ্চ ফলনশীল ধানের বীজ সরবরাহ করছে। এতে বোরো চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
জানাগেছে, গত বছর জেলায় বোরো চাষের লক্ষমাত্রা ধরা হয়ছিল ৮ হাজার ২’শ হেক্টর। এ বছর লক্ষমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৩’শ হেক্টর। গত বছরের তুলনায় এ বছর ১১’শ হেক্টর জমিতে বেশী চাষ হয়েছে।
বোরো ধান চাষের উপযুক্ত সময় মধ্য কার্তিক থেকে শুরু করে ফাল্গুন মাসের মাঝা-মাঝি সময় পর্যন্ত। উচ্চ ফলনশীল জাতের বিরি-২৮, বিরি-২৯,বিরি-৪৭ ও বিরি-৫৮ ধান চাষ করছে কৃষকরা। বীজতলা থেকে শুরু করে পাঁচ মাসের মধ্যে উচ্চ ফলনশীল বোরো ধানের ফলন আসে। কৃষকরা এখন বোরো চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে বোরো ধান চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে জেলা কৃষি বিভাগ ১২ হাজার জন কৃষককে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করেছে। এতে কৃষকরা বোরো ধান চাষে আরো বেশী ঝুঁকেছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গুলিশাখালী, আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী আড়পাঙ্গাশিয়া ইউনিয়নগুলার বিভিন্ন স্থানে কৃষকরা বোরো চাষ করছেন। কৃষকরা জমি চাষ, সেচ, বোরো ধানের চারা উত্তোলন ও বপন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
চাওড়া কাউনিয়া গ্রামের রিপন ও আল আমিন বলেন, ধানের দাম ভালো তাই বোরো চাষ করছি। আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, এ বছর ধানের দাম ভালো। তাই কৃষক বোরো ধান চাষে ঝুঁকছে। গত বছর দুই একর জমিতে বোরো চাষ করেছিলাম এ বছর তিন একর জমিতে বোরো চাষ করেছি। আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের আফজাল শরীফ বলেন, গত বছর এক একর জমিতে বোরো চাষ করেছিলাম কিন্তু দাম ভালো পাইনি। এ বছর ধানের দাম ভালো তাই ৬ একর জমিতে বোরো চাষ করেছি।
জেলা কৃষি বিভাগের সহকারি উপ-পরিচালক এসএম বদরুল আলম জানান, গত বছরের তুলনায় এ বছর বোরো চাষে বেশি ঝুঁকছেন কৃষকরা। সরকার দক্ষিণাঞ্চলে বোরো ধান চাষে অগ্রাধিকার দিয়েছে। ওই অগ্রাধিকার বাস্তবায়নে জেলা কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








