বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ২০ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ। এর আগে ১৪ ওয়ানডে খেলেও কোনো জয় ছিলো না বাংলাদেশ দলের। সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানের দাপুটে জয় পায় টাইগাররা। এতে জেগেছে সিরিজ জয়ের সব থেকে বড় দাবিদার অধিনায়ক তামিম ইকবালের দল।
সেঞ্চুরিয়ারে শুক্রবার প্রথমবারের মতো খেলতে নেমেই বাজিমাত করে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ম্যাচেই নতুন ইতিহাস লেখার সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশ দলের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি স্বাগতিকদের আস্থা যোগাচ্ছে খেলাটা ওয়ান্ডারার্সের গোলাপি দুর্গ বলে।
আজ প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় পিংক ডে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। এই পিংক ডে ওয়ানডেতে প্রোটিয়ারা গোলাপি জার্সিতে গায়ে মাঠে নামে। এর মাহাত্ম্য হলো স্তন ক্যানসার বিষয়ক সচেতনতা। প্রতিবছর স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি ওয়ানডে খেলে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি হয় জোহানসবার্গের ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচের প্রতিটি চারের জন্য এক হাজার, ক্যাচের জন্য ১০ হাজার ও ছক্কার জন্য ১০ হাজার দক্ষিণ আফ্রিকান র্যান্ড আয় হয়। যা চারলট মেক্সিকি জোহানেসবার্গ অ্যাকাডেমিক হাসপাতালে প্রদান করা হয়।
পরিসংখ্যান বলছে ২০১৩ সালে শুরু হওয়া এই আয়োজনে গোলাপি জার্সি গায়ে চাপিয়ে খেললে স্বাগতিক শিবির রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠে। পিংক ডে ওয়ানডে ম্যাচের ইতিহাসে এখন পর্যন্ত আয়োজিত ৯ ম্যাচের ৭টিতে জয় দক্ষিণ আফ্রিকার, হার ২টি ম্যাচে। এমন পরিসংখ্যানেও স্বস্তি খুঁজতে পারে বাংলাদেশ দল। কেননা, ২০১৯ সাল পর্যন্ত টানা ৭ ম্যাচ জিতলেও পরের দুটিতেই হার প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকায় ইতিহাস বদলানো বাংলাদেশ প্রথমবার গোলাপি দুর্গে খেলতে নেমে জয় আশা করতেই পারে।
দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সিরিজের জয়ের মিশনে এ ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন না থাকার সম্ভাবনাই বেশি। উইনিং কম্বিনেশন না ভেঙে আগের ম্যাচের একাদশই মাঠে নামাবে সফরকারী শিবির।
এক নজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











