বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ এএম, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ওই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এ কথা বলেন।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে জয়শঙ্কর ওয়াশিংটন সফর করেন।
বুধবার নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্কর।
সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশ বিষয়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান জয়শঙ্কর।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রায়ের আছেন শেখ হাসিনা। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগের মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার। সব মিলিয়ে এক অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে।
এমন অবস্থায় আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলাপের কূটনীতিক তাৎপর্য আছে, এমনটা মনে করছেন বাংলাদেশের কূটনীতিকেরা।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











