বাংলাদেশ বেতারকে মোবাইল অ্যাপসে সংযুক্ত করলেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার
বাংলাদেশ বেতারের লোগো
বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বাংলাদেশ বেতার’ অ্যাপস উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এর মধ্য দিয়ে ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করা এই সংস্থাটির সকল সম্প্রচার এখন সারাবিশ্বে মোবাইলে শোনা যাবার দিগন্ত উন্মোচন হলো।
তিনি আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যের আগে ‘বাংলাদেশ বেতার অ্যাপস’ এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের দেশব্যাপী সম্প্রচার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী এসময় বলেন, এখন ‘সোশ্যাল মিডিয়া’র যুগ, মোবাইল ফোনের ব্যবহার অনেক বেশি। মানুষ আগের মতো ঘরে-বাইরে আলাদা করে রেডিও শোনে না। হাতে হাতে মোবাইল। মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার পর চিন্তা করেছি বেতারকে মোবাইলের মধ্যে নিয়ে যেতে হবে, নইলে বেতারকে আবার জনপ্রিয় করে তোলা কঠিন হবে। সেকারণেই মোবাইল অ্যাপসের মাধ্যমে যাতে বেতারের অনুষ্ঠানমালা শোনা যায়, সেজন্য বেতারকে অনুরোধ জানিয়েছিলাম। এখন অ্যাপসের কল্যাণে দেশের ছয়টি কেন্দ্রের অনুষ্ঠান সারা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে।
তিনি আরো বলেন, অ্যাপসকে পরিচিত করতে প্রচার নিশ্চিত করা জরুরি। কারণ নিজ নিজ মোবাইলে অ্যাপস ডাউনলোড করা না থাকলে তো শ্রোতা এই সুবিধা পাবেন না। সুতরাং এই অ্যাপসগুলোকে পরিচিত করতে গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা প্রয়োজন।
হাছান মাহমুদ বলেন, ইতোপূর্বে বেতারের অন্য কেন্দ্রের অনুষ্ঠান দেশব্যাপী শোনা যেত না। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। প্রধান বাণিজ্য নগরী। চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান আজকে থেকে স্যাটেলাইটের মাধ্যমে সব কেন্দ্রের মাধ্যমে শোনানোর ব্যবস্থা করা হয়েছে।
অন্যান্য কেন্দ্রগুলোকেও কিভাবে এর আওতায় আনা যায় সে ব্যবস্থা নিতে বেতারের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রকৌশলীদের নির্দেশনা দেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠান শুরুর আগে বেতারের ডিজ্যাবিলিটি ফ্যাসিলিটি লিফট উদ্বোধন করেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



