বাজারের মেজাজ বেজায় চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩৩ এএম, ৩ জুন ২০১৮ রবিবার
প্রকৃতি আর বাজার দুটো যেন একে অপরের পরিপূরক। তীব্র গরমের পর দুইদিন ধরে আবহাওয়া ঠান্ডাই। আর এ ঠান্ডা আবহাওয়ায় উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজধানীসহ সারা দেশের বাজার। আজ পনেরো রোজায় বাজারের মেজাজ বেজায় চড়া। বিক্রেতারা সকাল থেকেই এক দর ধরছেন। অথচ গেল মঙ্গলবারও সবকিছুর দাম কম ছিল।
আজ শুক্রবার, সকাল থেকেই রাজধানীর অনেক বাজারে ক্রেতার সমাগম শুরু হয়েছে। আর স্বাভাবিকভাবেই সব জিনিসের দাম বাড়তির দিকেই দেখা গেল। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫২ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৩৩ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হয়। সবজির দামও চড়া। আজ বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৭৫ টাকা, লাল আলু ২৫ টাকা, শসা ৫৫ থেকে ৬৫ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৫৫ থেকে ৬০ টাকা, বরবটি ৫২ থেকে ৫৬ টাকা, ঝিঙ্গা ৫৫ টাকা, গাজর, টমেটো ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজার আগের মতই বাড়তি। মৌসুমের দেশি আটাশ চালের কেজি ৩৯ থেকে ৪০ টাকা, পুরনো আটাশের কেজি ৪৫ থেকে ৪৬ আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা কেজি দরে।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫১০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন। ছোট আকারের এক হালি কক মুরগির দাম অন্তত ৭৮০ থেকে ৮২০ টাকা। দেশি জাতের একটি মুরগি এখন পড়ছে ২৭০ থেকে ২৯০ টাকা। ১৫৫ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগির মাংস।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি রুই মাছ এখন বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা , বড় রুই এখন দাম ৩২০-৩৫০ টাকা, পাবদা কেজি ৪২০-৪৫০ টাকা, টেংরা ৪৫০-৫০০ টাকা , সরপুঁটি মাছ ১৮০-২২০ টাকা , তেলাপিয়া কেজি ১৪০-১৬০ টাকা, কই ১৮০ থেকে ২২০ টাকা ,মলা ২৮০-৩৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া প্রতি কেজি দেশি শিং ও মাগুর মাছ ৬০০-৬৫০ টাকা এবং চাষের মাছগুলো ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
গুলবাগ বাজারে মাছ কিনতে আসা কামাল বলেন, দাম যতই হোক,মাছ তো কিনতেই হবে। রোজা আসায় দাম বেড়ে গেছে। আর বিক্রেতারাও জানে আমরা বাধ্য হয়েই কিনবো।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







