বাজার ফাঁকা, পণ্যের দাম নাগালে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩২ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার
ঈদের ছুটি শেষে যান্ত্রিক নগরীতে ফিরছে মানুষ। আজ ঈদের পর প্রথম কর্মদিবস। অফিসে আজ কিছুটা ব্যস্ততা ফিরলেও রাজধানীর সব বাজার একদমই ফাঁকা।
আজ রোববার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় কমেছে সব ধরনের সবজির দাম। প্রচুর সরবরাহ থাকায় অন্যান্য কাঁচা তরি-তরকারির দাম আগের চেয়ে কমেছে কেজিতে তিন থেকে দশ টাকা পর্যন্ত।
আজ করলা বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, ঢেড়স খুচরা ৪০ টাকা, টমেটো ৯০ টাকা, বেগুন ৪০-৪৫ টাকা, চিচিঙ্গা ৩৫-৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা এবং শশা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এসব তরিতরকারির দাম বাজার ভেদে ২ থেকে ৫টাকা কম বেশি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
কাঁচা মরিচের আগুন দাম এখন অনেকটাই কম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকায়। ইন্ডিয়ান পেঁয়াজ পাইকারি ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। তবে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি ৪০ থেকে ৪৪ টাকা এবং খুচরা ৫৫ থেকে ৬০ টাকা। বাজারে রসুন-আদার দাম অপরিবর্তিত রয়েছে। কমেছে সব ধরনের মসলার দাম।
রামপুরা বাজারে সবজি কিনছেন সালমা বেগম। বলেন, আজ দেখছি সবজির দাম একেবারেই কম। তাই বেশি করে সবজি কিনছি। তবে বিক্রেতারা আজ তেমন একটা খুশি নয়। রামপুরা বাজারের বিক্রেতা আইনাল বলেন, বাজারে আজ ক্রেতাই নাই। কি বেচমু। কি লাভ করমু। কয়েকদিন ধইরা লস খাইতেছি। এভাবে চললে সংসার কেমনে চালামু।
বাজারে মাছের দাম কমেছে। মানভেদে প্রতি কেজি রুই ও কাতলা ৩০০-৩২০ টাকা, তেলাপিয়া ১৫০ ও কৈ, পাবদা, শিং সহ অন্যান্য দেশি মাছ বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকার মধ্যে। কারফিউ ১৮০ -২০০,ছোট মাছ ৩০০ -৫০০ টাকা কেজি।
বাজারে প্রতি কেজি ব্রয়লার ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। গরুর মাংস ৪৮০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সবখানেই ক্রেতার খরা। বাজারে আজ ক্রেতাই নেই।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






