বাণিজ্যমেলায় নারীদের পছন্দের শীর্ষে ভেজিটেবল কাটার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
খরা কাটিয়ে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এ বছর দ্বিতীয়বারের মতো মেলার আয়োজন করা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে। দেশি-বিদেশি হাজারো পণ্য শোভা পেয়েছে এবারের আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। তবে বরাবরের মতোই নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সবজি কাটার। ফলে মেলার অন্য যেকোনো স্টল থেকে সবজি কাটারের স্টলগুলোতে ভিড়ও বেশি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় রাফি সুপার ডুপার স্লাইসার প্যাভিলিয়নে এমন চিত্র চোখে পড়ে। এখানে সবজি কাটারগুলোতে রয়েছে নানা অফার।
এবারের বাণিজ্যমেলায় সবজি কাটারের স্টলগুলোতে পাওয়া যাচ্ছে- স্টিল কাটার, অটো চপার, ফ্রেন্স ফ্রাই কাটিং, পিৎজা কাটার, করলা কাটার, পিলার কাটার, নাইফ কাটার, কাচি, কাটিং প্লেট ও হ্যান্ড সেফটি। এসব কাটার দিয়ে আলু, পেঁয়াজ, রসুন, আদা, মুলা, টমেটো, শসা, গাজর, বাঁধাকপি, শাকসহ বিভিন্ন সবজি রান্না ও খাওয়ার উপযোগী নকশা করে কাটা যায়। মেলায় স্লাইসার, হ্যান্ড সেফটি, ম্যাকারনি, ফ্লাওয়ার সেভার, কাটার, চপিং বোর্ড, চপারসহ এক সেট ভেজিটেবল কাটার বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। এসব পণ্যে ৫৭ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।
শাহানাজ আক্তার নামে এক গৃহিণী জানান, সবজি কাটারের মাধ্যমে সহজেই মনমতো সবজি কাটা যায়। এছাড়া মেলা উপলক্ষে বিশেষ ছাড় থাকায় এক সেট সবজি কাটার কিনলাম।
আমরিন জামান নামের এক দর্শনার্থী জানান, গত কয়েকবছর ধরেই মেলায় আসা হয়। এবার দুই মেয়েকে নিয়ে এসেছি। এসে প্রথমেই এক সেট সবজি কাটার কিনলাম। শীতে সবজি কাটতে সমস্যায় পড়তে হয়। এখন আশা করি আর সমস্যায় পড়তে হবে না।
রাফি সুপার ডুপার স্লাইসার প্যাভিলিয়নের মো. রাফি জানান, সবসময় মেলায় আগত দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এসব কাটার। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মেলার প্রথমদিন থেকেই আমরা ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। বেচাকেনাও বেশ ভালো। আশা করছি, গতবারের তুলনায় এবার ভালো বেচাকেনা করতে পারবো।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। রয়েছে দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকে মেলা। এ বছর মেলার প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








