বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে ‘চড়’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ২০ আগস্ট ২০২৫ বুধবার
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে ‘চড়’ মেরেছে এক যুবক। এ সময় সাপ্তাহিক ‘জনশুনানি’ চলছিল মুখ্যমন্ত্রীর বাসভবনে। হঠাৎ করে একজন কাগজ দেওয়ার নাম করে আক্রমণ করে বসের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই হামলার পর হাসপাতালে ভর্তি আছেন মন্ত্রী। তবে চোট গুরুতর নয়।
দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বুধবার (২০ আগস্ট) সকালে প্রশ্নোত্তর পর্ব নেওয়ার সময় ওই যুবক ছদ্মবেশে বাসভবনে আসেন।
একপর্যায়ে হামলে পড়েন মুখ্যমন্ত্রী ওপর। চড় মারেন বলে অভিযোগ উঠেছে। তাৎক্ষণিক ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় মন্ত্রীর নিরাপত্তা কর্মীরা। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই দাবি করছে, রেখাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। চুল ধরে টেনে চড় মারা হয়। বিজেপি দাবি করছে, এই ঘটনায় রেখার মাথায় চোট লেগেছে। অবস্থা অবশ্য গুরুতর কিছু হয়নি। তবে এমন ঘটনায় নিন্দার ঝড় বইছে।
বিজেপির নেতা হরিশ খুরানা বলেন, ‘ওই জনশুনানিতে হাজির এক যুবক মুখ্যমন্ত্রীর উপর হামলা চালায়। এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।’
এই হামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা। এই হামলার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে তিনি জানান।
তবে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রত্যেকর সঙ্গে আলাদা করে কথা বলছিলেন। ওই যুবক নিজের কথা বলতে গিয়েছিলেন। তখনই ঘটনাটি ঘটে।’
তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে চড় মারেন ওই যুবক।
হামলার এই ঘটনার নিন্দা করেছে কংগ্রেস। একইসঙ্গে দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছে। তাদের প্রশ্ন, দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হল, তাহলে দিল্লিতে সাধারণ নারীরা কতটা নিরাপদ?
হামলার পর জনশুনানিতে আসা সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হামলাকারী যুবক একাই এসেছিলেন নাকি কারও সঙ্গে এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







