বিউটি পার্লার নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলনে নেমেছে আফগান নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদে কাবুলের রাজপথে আন্দোলনে নেমেছেন আফগান নারীরা।
জনসম্মুখে বিক্ষোভের ঘটনা আফগানিস্তানের ইতিহাসে জন্যে বিরল দৃশ্য এটি। এই আন্দোলনে বাঁধা দিতে জলকামান দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে তালেবান নিরাপত্তা বাহিনী।
কয়েকজন আন্দোলনকারী বলেছেন, তাদের উপর স্টানগানও প্রয়োগ করা হয়েছে। বার্তাসংস্থা এএফপির মতে, এই আন্দোলনে প্রায় ৫০ জন নারী অংশ নিয়েছে।
এ মাসের শুরুতে আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠী তাদের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে রাজধানী কাবুল ও দেশের অন্যান্য প্রদেশে অবস্থিত নারীদের সব বিউটি পার্লার বন্ধের ঘোষণা দেয়।
তাদের মতে, বিউটি পার্লারে মেয়েদের চুল কাটা, ভ্রু প্লাক ইত্যাদি শরীয়তবহির্ভূত কাজ। ইতিমধ্যে তালেবানরা আফগানিস্তানে মেয়েদের পড়াশোনা, জিম এবং পার্ক ব্যাবহার বন্ধ করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে তারা মেয়েদের জাতিসংঘে কাজ করাও বন্ধের নির্দেশ দিয়েছে।
রাজধানীর বুচার স্ট্রিটে এক বিক্ষোভকারী 'আমার রুটি ও পানি কেড়ে নেবেন না' লেখা ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন। এই সড়কে বেশ কিছু সেলুন ও পার্লার অবস্থিত।
এর আগে, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত মেয়েদের পার্লার বন্ধ ছিলো আফগানিস্তানে। দুই বছর আগে আফগানিস্তানে আমেরিকান সৈন্যদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয় তালেবানরা।
ক্ষমতা পাওয়ার পর থেকে বাড়ির জানালা বন্ধ এবং মেয়েদের ছবিসহ পোস্টারে পেইন্ট স্প্রে করে একে একে নারী অধিকার ছিনিয়ে নেয়ার অভিযান শুরু করে তারা।
বর্তমানে তালেবান সরকার মেয়েদের একা চলাফেরাতে নিষেধাজ্ঞা এবং আগাগোড়া বোরখা পরে মুখ ঢেকে রাখার আদেশ জারি করেছে।
আফগানিস্তানে জনগণ বেশ কয়েকবার কয়েকটি ছোট ছোট আন্দোলনের মাধ্যমে তালেবানের বিরুদ্ধে অবস্থান নিলেও, তালেবান সরকার বারবার এসকল আন্দোলন দমন করে আসছে। সূত্র: বিবিসি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






