বিচারপতি ইনায়েতুর রহিম নজির স্থাপন করলেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
বিচারপতি এম. ইনায়েতুর রহিম। ফাইল ছবি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে ২৬৬টি মামলা নিষ্পত্তি করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম। গতকাল বুধবার চেম্বার কোর্টের কার্যতালিকায় ২৬৬টি মামলা শুনানির জন্য ছিল। এসব মামলা মাত্র সাড়ে তিন ঘণ্টায় পক্ষদ্বয়ের শুনানি নিয়ে নিষ্পত্তির আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
এসব মামলার মধ্যে রয়েছে হাইকোর্টের বিভিন্ন রায় ও আদেশের বিষয়ে সংক্ষুব্ধ পক্ষে আনা মামলা। এর মধ্যে সিভিল, ক্রিমিনাল, রিটসহ বিভিন্ন মামলা ছিল।
মামলা নিষ্পত্তির এ নজির বিষয়ে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, একজন কর্মঠ বিচারকের একটা প্রকৃত উদাহরণ। অন্যরা এর থেকে অনুপ্রাণিত হবেন নিশ্চয়ই। এটাই প্রত্যাশা থাকবে।
তিনি বলেন, ভবিষ্যতের জন্য এটি উদাহরণ হয়ে থাকবে যে, মামলার জট কমাতে এভাবে কাজ করা যায়। চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম একটি অসাধারণ কাজ করেছেন। ফলে মামলার জট হ্রাসের পাশাপাশি বিচারিক কাজে গতিশীলতা বাড়বে।
সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট সালাউদ্দিন দোলন বলেন, আপিল বিভাগের চেম্বার কোর্টে এক কার্যদিবসে এতো পরিমাণ মামলা নিষ্পত্তি করে বিচারপতি এম, ইনায়েতুর রহিম নজির স্থাপন করেছেন। এ ধরনের নজির বিচার বিভাগের মামলা নিষ্পত্তিতে গতিশীলতা আনবে। এতে বিচার প্রার্থী ও আইনজীবী উভয়ই উপকৃত হয়েছেন। পাশাপাশি মামলা জট কমার সাথে উচ্চ আদালতের ভাবমূর্তিও বৃদ্ধি পাবে।
বুধবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব মামলার উপর শুনানি নিয়ে আদেশ দেন চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালনকালে একদিনে এক হাজারের অধিক মামলা নিষ্পত্তি করে নজির সৃষ্টি করেছিলেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। ফলে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বেঞ্চে মামলা শুনানি ও নিষ্পত্তিতে গতিশীলতা বৃদ্ধি পায়। আপিল বিভাগে নিয়োগ লাভের পর চেম্বার কোর্ট বিচারপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়ে মামলা নিষ্পত্তিতে দক্ষতার পরিচয় দিচ্ছেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
আইনজীবীরা এতে তার প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা নিষ্পত্তিতে এটি গতিশীলতা আনবে। ফলে মামলা জট পর্যায়ক্রমে কমে আসবে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











