বিনা পরিশ্রমে কাজের অ্যাপ ‘চ্যাটজিপিটি’
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ওপেনএআই (OpenAI) নামে একটি সংস্থা চ্যাটজিপিটি (ChatGPT) নামে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ অ্যাপ মডেল তৈরি করেছে। এক কথায় এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। যা ব্যবহার করে এমন অনেক কাজ মুহূর্তে করা সম্ভব যা করতে আগে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত। যেমন ধরুন আপনি কোনও নির্দিষ্ট বিষয়ে প্রতিবেদন লিখতে চান, তাহলে আপনাকে সেই কাজ করে দেবে এই ‘এআই’ টুল। অথবা ধরুন আপনি কোথাও ঘুরতে যেতে চান কিন্তু কোথা কোথায় যাবেন বুঝতে পারছেন না। পুরো প্ল্যান ছকে দেবে চ্যাটজিপিটি অ্যাপ। অথবা মনে করুন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও কোনও একটি কাজে কোডিং করতে চান, সেই কাজেও পারদর্শী ইন্টারনেটের নয়া সেনসেশন। এক কথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই চ্যাটজিপিটি অ্যাপ’র নখদর্পনে।
কী ভাবে কাজ করে এই অ্যাপ
ট্রান্সফরমার জেনারেটর টেক্সট নামে একটি নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারের উপরে কাজ করে চ্যাটজিপিটি। ইন্টারনেটের সবথেকে বড় ডেটাসেট ব্যবহার করে এই মডেলের প্রশিক্ষণ করেছে ওপেনএআই (OpenAI)। সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষা বুঝে নিতে পারদর্শী এই টুলটি। যা ব্যবহার করতে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট chat.openai.com/chat ওপেন করতে হবে। নিজের অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করলেই খুলে যাবে একটি চ্যাট ইন্টারফেস। এর পরে আপনি যে বিষয়ে নির্দেশ দেবেন সেই কাজ মুহূর্তে করে দেবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল।
এই অ্যাপ ব্যবহারে খরচ কত
সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে চ্যাটজিপিটি অ্যাপ। তবে নিজের অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করতে হবে। এখনও এই প্রতিবেদন প্রকাশ করার সময় পর্যন্ত চ্যাটজিপিটি অ্যাপ ব্যবহারে এক টাকাও খরচ হচ্ছে না। তবে কয়েকটা রিপোর্টে জানানো হয়েছে ভবিষ্যতে এই টুল ব্যবহারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হতে পারে। যদিও এই বিষয়ে ওপেনএআই এর তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি। সম্পূর্ণ ওপেন সোর্স এই টুলের সোর্স কোড বিনামূল্যে গিটহাব (GitHub) থেকে ডাউনলোড করা যাচ্ছে।
এই অ্যাপ তথ্য কতটা ভরসা যোগ্য?
এই অ্যাপে ২০২০ সাল পর্যন্ত ইন্টারনেটের তথ্য রয়েছে। এর পরের কোনও বিষয় জানা নেই এই ‘এআই’ টুলের। এছাড়াও কিছু তথ্য সঠিকভাবে জানাতে পারে না চ্যাটজিপিটি অ্যাপ। তাই এই টুল থেকে পাওয়া তথ্য যাচাই করে নেওয়া প্রয়োজন।
ইন্টারনেট ছাড়া চ্যাটজিপিটি অ্যাপ ব্যবহার সম্ভব?
এখনও পর্যন্ত অ্যাপটি ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশন বাধ্যতামূলক। অফলাইনে এই টুল ব্যবহার করা যাবে না। তাই ChatGPT ব্যবহার করতে ইন্টারনেট কানেকশন থাকতেই হবে।
অ্যাপটি কী মাইক্রোসটের তৈরি?
অ্যাপটি তৈরি করে করেছে ওপেনএআই (OpenAI) নামে একটি সংস্থা। এই কোম্পানিতে মাইক্রোসফটের (Microsoft) এর লগ্নি রয়েছে।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

