বিলাসবহুল বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কিনে তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং সে অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে।
গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি দু’টি বিলাসবহুল গালফস্ট্রিম জি সেভেন জিরো জিরো জেট বিমান কেনার অনুমতি দিয়েছেন ক্রিস্টি। সেই বিমান ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং এই দু’টি বিমানের মূল্য হিসেবে পরিশোধ করা হয়েছে মোট ১৭ কোটি ২০ লাখ ডলার। এর পুরোটাই সরকারি অর্থ।
নিউইয়র্ক টাইমসে এ খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান চাক শুমার সোমবার এক ভিডিওবার্তায় এ ঘটনাকে সরকারি অর্থের ‘যথেচ্ছ অপব্যবহার’ উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।
ভিডিওবার্তায় শুমার বলেন, “সরকারি জবাবদিহিতা দপ্তরের (গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস- জিএও)- মাধ্যমে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। আমরা জানতে চাই, জনগণের করের টাকায় এই বিলাসবহুল জেট বিমান কেনার পেছনে কোন ঘোড়ার ডিমের যুক্তি কাজ করেছে।”
এর আগে সিনেট অধিবেশনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই বিমান দু’টি কেনার ব্যাখ্যা চেয়েছিলেন শুমার। কর্মকর্তারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য কেনা হয়েছে বিমান দু’টি। তবে শুমার এ ব্যাখ্যা গ্রহণ করেননি।
গত সোমবারের ভিডিওবার্তায় শুমার বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলছি- এমন একটি সময় আমরা পার করছি, যখন মার্কিনিদের খাবার ও গৃহস্থালি সরঞ্জাম কেনার জন্য আগের চেয়ে বেশি অর্থ গুণতে হচ্ছে, গাড়ির কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে, বিদ্যুতের বিল বাড়ছে তো বাড়ছেই…আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ভাবছেন, এই মুহূর্তে জনগণের করের অর্থে নিজের ব্যবহারের জন্য বিলাসবহুল জেট কেনা সবচেয়ে জরুরি।’
কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পার্লামেন্টারি উপকমিটি অবশ্য ইতোমধ্যে এ ইস্যুতে সক্রিয় হয়েছে। এই বিমান ক্রয়ের সঙ্গে সম্পর্কিত বিস্তারিত তথ্য চেয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েকে চিঠি দিয়েছে এ দুই কমিটি।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







