বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ পিএম, ১৮ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার
প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ
দেশের বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ হাসপাতালে। শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত অসুস্থতাজনিত কারণে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের (বিআরবি হসপিটালের উল্টা পাশে) আইসিইউতে ভর্তি করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী বলেন, ‘শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে তার অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল। সে কারণে অবস্থা কিছুটা অবনতির দিকে গিয়েছিল। পরে অক্সিজেন সরবারাহ করা হয়, এখন তিনি স্টেবল আছেন। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’
ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও লেখালেখিও করেন তিনি। ইতোমধ্যে প্রায় ৩৫০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন এই শিল্পী। হুমায়ূনের অধিকাংশ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন তিনি। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।
ধ্রুব এষ ১৯৬৭ সালের ১৭ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভূপতি রঞ্জন এষ ও মাতার নাম লীলা এষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী










