বিশ্বকাপে আর্জেন্টাইন নারী সাংবাদিকের ব্যাগ চুরি!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
বিশ্বকাপ কাভার করতে কাতারে গিয়ে নিজের ব্যাগ খুইয়েছেন আর্জেন্টিনার এক নারী সাংবাদিক। চুরি যাওয়া ব্যাগ ফিরে পেতে থানায় অভিযোগ করতে যান তিনি। আর সেখানে গিয়ে পুলিশের বক্তব্য শুনে বেশ অবাক হয়েছেন।
ডমিনিক মেজগার নামে ওই নারী সাংবাদিক তোদো নোতিসিয়াস নামে একটি টিভির প্রতিনিধি হয়ে কাতারে গিয়েছেন। তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে রাজধানী দোহার করনিচ এলাকায় নিজের কাজ করছিলেন। তখনেই কেউ একজন তার ছোট হ্যান্ডব্যাগের ভেতর থাকা আরেকটি ব্যাগ চুরি করে নিয়ে যায়। ওই ব্যাগের ভেতর ওয়ালেট, হোটেলের চাবিসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
চুরির ব্যাপারে অভিযোগ জানাতে স্থানীয় থানায় যান তিনি। সেখানকার পুলিশ কর্মকর্তারা নিশ্চয়তা দেন ব্যাগটি ফিরিয়ে দিতে সব চেষ্টা করবেন। পুলিশ কর্মকর্তা তার কাছে জানতে চান, যে চোর ব্যাগ নিয়েছে তাকে ধরার পর কি ধরনের শাস্তি চান— কাতার থেকে বের করে দেওয়া নাকি পাঁচ বছরের জেল। এ বিষয়টিই অবাক করেছে তাকে।
নিজের টিভি চ্যানেলের কাছেই দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতার কথা জানান আর্জেন্টিনার এ নারী সাংবাদিক। তিনি বলেন, ‘আমার সঙ্গে আমার ছোট হ্যান্ডব্যাগ ছিল, যার মধ্যে প্রয়োজনীয় যা থাকার সব ছিল, আমার ওয়ালেট (মানিব্যাগ), আমাদের হোটেল রুমের চাবি, কিছু ন্যাপকিন।’
তিনি আরও বলেন, ‘আমি দর্শকদের সঙ্গে নাচছিলাম। আমার বিশ্বাস তখনই কেউ ব্যাগের চেইন খুলে ওয়ালেটটি নিয়ে যায়। তখন আমি বুঝতে পারিনি। আপনি জানেন আমি সরাসরি সম্প্রচারে ছিলাম, পাশে ছিল দর্শক, উচ্চসরে গানের শব্দ। আমি কাজে ব্যস্ত ছিলাম এবং ওই দিকে নজর দিইনি।’
আর্জেন্টিনার এ নারী সাংবাদিক আরও বলেন, ‘সরাসরি সম্প্রচার শেষ হওয়ার পর, এক বোতল পানি কেনার জন্য আমার ওয়ালেটটি বের করতে যাই। কিন্তু দেখি সেখানে এটি নেই।’
আরেকটি জিনিস তাকে অবাক করেছে। সেটি হলো পুরুষ পুলিশ কর্মকর্তা তার বিষয়টি দেখেননি। এর বদলে নারী পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় তাকে।
তিনি বলেন, ‘আমি তাদের জিজ্ঞেস করি কেন আমি এখানে (নারী পুলিশের কাছে)। তখন আমাকে বলা হয়, আমি নারী তাই আমার বিষয়টি একজন নারী পুলিশ কর্মকর্তা দেখবেন।’
এরপরই তাকে জিজ্ঞাসা করা হয় চোরকে খুঁজে পেলে কি ধরনের শাস্তি আশা করেন তিনি। পাঁচ বছরের জেল নাকি কাতার থেকে বের করে দেওয়া। জবাবে তিনি জানান, এটি আইনই দেখবে। আপাতত নিজের ব্যাগ ফিরে চান।
এদিকে বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়াম এলাকায় ১৫ হাজার নিরাপত্তা ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে চোরকে সহজেই শনাক্ত করে ধরতে ফেলতে পারবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: জিও নিউজ
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








