বিশ্বভারতীতে আবার যৌন নির্যাতনের অভিযোগ
আপডেট: ১২:৫৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: বিশকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এবার এক ছাত্রের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন ওই বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী।
গতকাল সোমবার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হেনস্তা প্রতিরোধ কমিটি বা ‘বিশাখা’ কমিটির কাছে অভিযোগ দায়ের করেন।
বিশাখা কমিটির প্রধান অধ্যাপক মৌসুমি ভট্টাচার্য বলেছেন, ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অভিযোগে বলা হয়, নোট দেওয়ার নাম করে ভাস্কর্য বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র তাঁর কক্ষে নিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন।
কয়েক দিন আগে সিকিম থেকে পড়তে আসা প্রথম বর্ষের এক ছাত্রীকেও বিশ্বভারতীর তিনজন ছাত্র যৌন নির্যাতন করেন। এ ঘটনায় অভিযুক্ত তিন ছাত্র অনিরুদ্ধ, মাসুম ও অনির্বাণকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মামলা হলে পুলিশ ওই তিন ছাত্রকে গ্রেপ্তারও করে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতে দ্বিতীয়বার যৌন নিপীড়নের অভিযোগ উঠল। এ খবর ফাঁস হওয়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় সাংসদ অধ্যাপক অনুপম হাজরা এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন। তাঁর দাবি, প্রথমবার শ্লীলতাহানির ঘটনার পরই উপাচার্য ওই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছিলেন।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল বিকেলে ছাত্রীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ভারতের রাষ্ট্রপতি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রতিনিধি সুশোভন বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করে সিকিমের ছাত্রীর যৌন নিপীড়নের ঘটনার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।
০২.০৯.২০১৪

০২.০৯.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি