বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২১ রবিবার
বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
গ্রিনল্যান্ড উপকূলে বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী। গ্রীনল্যান্ড আসলে একটি বিশাল স্বায়ত্তশাসিত আর্কটিক অঞ্চল যা ডেনমার্কের অন্তর্গত।
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গ্রিনল্যান্ডের আর্কটিক স্টেশনের বৈজ্ঞানিক নেতা মর্টেন রাশ জানিয়েছেন, ‘দ্বীপটি ডেনমার্ক-সুইস গবেষণা অভিযানের সময় আবিষ্কৃত হয়েছে, যা আমি পরিচালনা করছি।’
বিজ্ঞানীরা প্রথমে মনে করেছিলেন তারা সম্ভবত উডাক আইল্যান্ডে পৌঁছেছেন। একটি ড্যানিশ সার্ভে দল ১৯৭৮ সালে এই আইল্যান্ডটি আবিষ্কার করেছিল। তারপর থেকেই উডাক আইল্যান্ড সর্বসাধারণের আগ্রহের কেন্দবিন্দু হয়ে ওঠে। এবার উডাক আইল্যান্ডের উদ্দেশ্যে নমুনা সংগ্রহের জন্য গিয়েছিল ডেনমার্ক-সুইসযৌথ দলটি। কিন্তু ড্যানিশ কর্মকর্তারা অবস্থান পরীক্ষা করে দেখেন তারা ৭৮০ মিটার উত্তরে রয়েছেন। ৬০ ও ৩০ মিটার দৈর্ঘ্য-প্রস্থের দ্বীপটি উত্তর মেরুর সবচেয়ে কাছের ভূমি বলে জানান তারা। চলন্ত গ্লেসিয়ারে ভরা দ্বীপটির নীচে রয়েছে মোরাইন-সয়েল এবং পাথর।
এই অভিযানের অর্থলগ্নিকারী সংস্থা লেইস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্রিশ্চিয়েন লেইস্টার বলেছেন, ‘আমরা প্রত্যেকেই খুব আনন্দিত। প্রথমে ভেবেছিলাম, আমরা উডাক আইল্যান্ডে পৌঁছেছি।’
বিজ্ঞানীরা এখন চাইছেন দ্বীপটির নাম রাখা হোক কিকার্তাক আভাননার্লেক। যার অর্থ গ্রিনল্যান্ডের ‘সবচেয়ে উত্তরের দ্বীপ’।
অভিযাত্রী বিজ্ঞানীরা মূলত সর্ব উত্তরের দ্বীপ বলে পরিচিতি উডাক আইল্যান্ড পরিদর্শন করতে চেয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল অতি বিরূপ পরিস্থিতিতে মানিয়ে নেওয়া নতুন প্রজাতির অনুসন্ধান।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


