বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে পৌনে দুইশো। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগীর বেড়েছে প্রায় ৮ হাজার।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬০৭ জন এবং মারা গেছেন ২৪৪ জন।
একইসময়ে ব্রাজিলে মারা গেছেন ২৬১ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২৩০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪৭১ জন এবং মারা গেছেন ২৫৯ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১ জন এবং মারা গেছেন ৩৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ১১৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ৪৬ জন।
এ ছাড়া, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ৫৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৬ জন এবং মারা গেছেন ২৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৬৩ জন এবং মারা গেছেন ৩৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৭০ জন এবং মারা গেছেন ৩৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৫৪ লাখ ৪২ হাজার ১০৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৬৪ হাজার ৬৫ জন। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ০২ লাখ ২২ হাজার ৮১৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট