বিশ্বে প্রথম নাকে দেয়ার করোনা ভ্যাকসিন আনলো ভারত
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৯ এএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বিশ্বের প্রথম নাকে দেয়া করোনা ভ্যাকসিন বাজারে এনেছে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্ডাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং এমন তথ্য দিয়েছেন। নাকে প্রয়োগযোগ্য এ করোনা ভ্যাকসিনের নাম ইনকোভ্যাক। এটার প্রতিডোজের মূল্য ৮০০ ভারতীয় রুপি। তবে ভারত সরকার দেশটির জনগণের জন্য এটার মূল্য নির্ধারন করেছে ৩২৫ রুপি। এ ভ্যাকসিনটি আবিষ্কার করেছে ভারত বায়োটেক কোম্পানি।
গত বছরের ডিসেম্বরে প্রাথমিক দুই ডোজ করোনা টিকা যারা নিয়েছেন, তারা বুস্টার ডোজ হিসেবে নাকে প্রয়োগযোগ্য ইনকোভ্যাক নিতে পারবেন বলে অনুমোদন দেয় দেশটির সরকার।
এর আগে, ভারতের ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য জরুরি পরিস্থিতিতে নাকে দেয়ার ভ্যাকসিন ইনকোভ্যাক ব্যবহারের অনুমোদন দেয়।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইনকোভ্যাকের দু’টি ডোজ ২৮ দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে। তবে যারা সতর্কতা বা বুস্টার ডোজ নিয়েছেন তাদের এ ভ্যাকসিন দেয়া যাবে না। দেশটির ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান গত মাসে এনডিটিভিকে এসব কথা বলেছেন।
এ ভ্যাকসিন তৈরিতে নিয়োজিত ভারত বায়োটেক জানিয়েছে, যে কেউ চাইলে কোউইন ওয়েবসাইটে গিয়ে নাকে প্রয়োগযোগ্য ভ্যাকসিনের ডোজ নেয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ইনকোভ্যাক ভ্যাকসিনটি তৈরি করেছে ভারত বায়োটেক। পরে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালসহ প্রাক-ক্লিনিক্যাল সুরক্ষা মূল্যায়ন, বৃহৎ পরিসরে উৎপাদন ও সরবরাহ সংক্রান্ত ডিভাইস উৎপাদন করে ভারতের এই সংস্থাটি।
ভারত সরকার তাদের করোনা সুরক্ষা কর্মসূচির মাধ্যমে বায়োটেকনোলজি বিভাগের কিছু অংশে উন্নয়ন এবং ক্লিনিকাল ট্রায়াল সংশ্লিষ্ট কাজে অর্থায়ন করেছিল।
সূত্র: এনডিটিভি
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার