বুধবার রাজধানীতে নিয়ন্ত্রিত যান চলাচল: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসবেন বুধবার। বিজয়ের ৫০ বছর উপলক্ষে তার এ সফর। সে কারণে এ দিন রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তাই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের এ দিন যথেষ্ট সময় হাতে রেখে কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানাতে মঙ্গলবার জাতীয় সংসদের সামনে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল ডিএমপি। সেখানেই ডিএমপি কমিশনার এ অনুরোধ জানান। তিনি আরো বলেন, কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। পুলিশ পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।
বিজয় দিবস উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চায় পুলিশ। অন্যান্য বছর এই তৎপরতা থাকে ‘ইউনিফর্ম লেড’ (পুলিশি পোশাকে)। এবার গোয়েন্দা তৎপরতায় জোর দিয়েছে পুলিশ।
এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি-না কিংবা জঙ্গি হামলার আশঙ্কা আছে কি-না, তা জানতে চান সাংবাদিকরা। জবাবে ডিএমপি কমিশনার বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।
শফিকুল ইসলাম আরও বলেন, জঙ্গি হামলার আগাম কোনো খবর নেই। জঙ্গিদের কার্যক্রম আকস্মিক। তাই আগাম তথ্য পাওয়া যায় না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নগরীর আবাসিক হোটেলগুলোয় নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি।
এবারের উৎসবে বিদেশ থেকে কয়েকশ’ অতিথি আসছেন। শফিকুল ইসলাম বলেন, প্যারেড স্কয়ারে ছয়টা গেট খোলা থাকবে সাধারণ মানুষের জন্য। তবে নিরাপত্তা তল্লাশি ছাড়া কেউ ঢুকতে পারবে না। যাতায়াতের সুবিধার জন্য বিলবোর্ডে নির্দেশনা থাকবে বলেও জানান তিনি। জীবদ্দশায় সবচেয়ে বড় উৎসব উদযাপন করতে যাচ্ছি আমরা। এ জন্য নগরবাসীর সহযোগিতা চাই।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



