বেসবলে ৬,৭৫০ স্বাক্ষর, নতুন বিশ্ব রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ বেসবলের একটি ব্যতিক্রমী উদ্যোগ নতুন এক বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ বেসবলের একটি ব্যতিক্রমী উদ্যোগ নতুন এক বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। একটি ৮ ফুট ব্যাসের বিশালাকৃতির বেসবলে ৬,৭৫০টি স্বাক্ষর নিয়ে তারা একক ক্রীড়া স্মারকে সবচেয়ে বেশি স্বাক্ষরের রেকর্ড গড়েছে।
এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনাইটেড ফুটবল ক্লাবের, যা একটি বিশাল জার্সিতে ২,১৪৬টি স্বাক্ষর নিয়ে করা হয়েছিল।
গত ২৪ জুন ইন্ডিয়ানাপোলিস ইন্ডিয়ানস দলের মাঠ ভিক্টরি ফিল্ড থেকে বলটি যাত্রা শুরু করে। এরপর এটি যুক্তরাষ্ট্রজুড়ে ১৫টি মাইনর লিগ মাঠে ঘুরে বেড়ায়।
বলটির শেষ গন্তব্য ছিল নিউইয়র্ক শহরে মাইনর লিগ বেসবলের মূল মাঠ (ফ্ল্যাগশিপ)। গত মঙ্গলবার বলটি সেখানে পৌঁছায়। এরপর সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন প্রতিনিধি বলটি পরীক্ষা করেন এবং এক এক করে গুণে দেখে নিশ্চিত করেন, এর গায়ে মোট ৬ হাজার ৭৫০টি স্বাক্ষর রয়েছে।
একক কোনো ক্রীড়া স্মারকে এটিই এখন সর্বাধিক স্বাক্ষরের রেকর্ড। সেদিনই গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বলটির এ বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি দেয়।
১,২০০ পাউন্ড ওজনের এই বলটি বিশেষভাবে তৈরি স্বচ্ছ অ্যাক্রিলিক কেসে করে এক মাঠ থেকে আরেক মাঠে নিয়ে যাওয়া হয়, যাতে যাত্রাপথেও সাধারণ মানুষ এটি দেখতে পায়।
নিউইয়র্কে শেষ দিনে ৬৮৪ জন দর্শক বলে সই করেন এবং সবশেষ স্বাক্ষরটি করেন মাইনর লিগ বেসবলের কমিশনার রব ম্যানফ্রেড।
মাইনর লিগ বেসবলের এ ব্যতিক্রমী উদ্যোগের পেছনে ছিল একটি চিন্তা। তাদের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিন সাটন বলেন, ‘সাধারণত খেলোয়াড়েরা বল সই করেন, এবার আমরা চেয়েছি উল্টোটা হোক। ভক্তরা সই করবে আর সেই বল ইতিহাস গড়বে।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







