বোনাস ছাড়াই অধিকাংশ পোশাক শ্রমিকের ঈদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
এবারও ঈদ বোনাস ছাড়াই অধিকাংশ পোশাকশিল্প শ্রমিককে ঈদ করতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোরবানির ঈদের ছুটির আগেই শিল্প কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার নির্দেশনা ছিলো। শ্রমিক সংগঠনগুলোরও একই দাবি ছিলো।
কিন্তু গতকাল সোমবার শেষ দিনেও অধিকাংশ শিল্প কারখানায় বোনাস হয়নি। শ্রমিকদের বোনাস ছাড়াই ঘরে ফিরে যেতে হচ্ছে। যদিও বেতন হয়েছে ৯০ শতাংশ শিল্প কারখানায় এমন তথ্য শিল্পপুলিশের। তবে বোনাস হয়েছে ৫০ শতাংশ শিল্প কারখানায়।
এদিকে পোশাক শিল্প কারখানায় শতভাগ বেতন-বোনাস পরিাশোধ হয়েছে বলে দাবি করছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিটওয়্যার পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএইএ।
জানা গেছে, কোনো কোনো কারখানা ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। ছুটি পেলেও অনিশ্চয়তা নিয়েই ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে শ্রমিকরা। তারা জানে না ছুটির পর কিভাবে ফিরবেন কারখানায়। আর মালিক পক্ষ বলছেন, শ্রমিকরা কিভাবে কাজে ফিরবেন এর দায় সরকারকে নিতে হবে। আমরা শ্রম আইনমতেই ছুটি নিশ্চিত করেছি।
বিজিএমইএ বলছে, চলমান কারখানাগুলোর মধ্যে মাত্র একটি (স্টাইল ক্র্যাফট) ছাড়া সব কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়েছে। ওই কারখানাটির শ্রমিকরা যাতে বেতন পান এ নিয়ে কাজ চলমান আছে। আর বিকেএমইএ বলছে, সদস্যভুক্ত শতভাগ কারখানা মালিক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেই ছুটি দিয়েছে।
শিল্পপুলিশের তথ্য বলছে, সারাদেশে মোট ৭ হাজার ৮২৪টি বিভিন্ন কারখানার মধ্যে জুন মাসের বেতন পরিশোধ করেছে ৯০ থেকে ৯৫ শতাংশ কারখানা। আর বোনাস পরিশোধ করেছে ৫৫ শতাংশ কারখানা। হিসাব বলছে, এখনো ৪৫ শতাংশ কারখানা বোনাস দেয়নি। আর ৫ শতাংশ কারখানায় বেতন হয়নি।
এর আগে চলতি মাসের ১৩ তারিখ শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী বলেছিলেন, ১৯ জুলার মধ্য কারাখনা বেতন দিতে হবে মালিকপক্ষকে। আর যেসব কারখানা মালিক বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হবেন, তাদের বিষয়ে আইনের আশ্রয় নেওয়া হবে।
পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর মতে চলমানকৃত শতভাগ কারখানা মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।
এ প্রসঙ্গে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বিজিএমইএ সদস্যদের প্রায় শতভাগ কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে। সোমবার পর্যন্ত ৫টি কারখানা বেতন-বোনাস বাকি থাকলেও চারটি কারখানা পরিশোধ করেছে। একটি কারখানা এখনো পরিশোধ করতে পারেনি, তবে আমরা চেষ্টা করছি যাতে পরিশোধ হয়। আশা করি,আগামীকালের মধ্যেই সেটির বেতন-বোনাস পরিশোধ হবে।
বিকেএমইএর পরিচালক ও ফতুল্লা অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান বলেন, বিকেএমইএর সদস্যভুক্ত চলমান ৮১৪টি কারখানায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ হয়েছে। এসব কারখানার ৩০ শতাংশ কারখানায় চলতি জুলাই মাসের ১৫ দিনের বেতনও পরিশোধ করেছে।
তিনি বলেন, কোনো ধরনের অভিযোগ ছাড়াই শতভাগ কারখানা মালিক বেতন এবং বোনাস পরিশোধ করেছে।
বেতন-বোনাস প্রসঙ্গে শ্রমিকনেতা প্রকাশ দত্ত বলেন, কয়েকদিন আগেও সংবাদপত্রের রিপোর্ট ও গোয়েন্দা প্রতিবেদনমতে বহু কারখানা ঝুঁঁকিতে রয়েছে। আজ দুদিনের মধ্যেই কিভাবে সব কারখানার বেতন-বোনাস পরিশোধ হলো আমরা বুঝতে পারছি না।
জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যভুক্ত কারখানা ছাড়া ছোট মাঝারি অধিকাংশ কারখানায় বেতন-বোনাস হয়নি। শ্রমিকরা বেতন-বোনাস ছাড়াই এত বড় ঈদ পার করবেন। এটা খুবই দুঃখজনক। সরকারের উচিত হবে এসব কারখানার মালিকদের আইনের আওতায় নিয়ে আসা।
তিনি আরও বলেন, এসব কারখানা দেখভালের কেউ নেই। জোর দাবি জানাব শ্রম অধিদপ্তর যেন এসব কারখানাগুলোর দায়দায়িত্ব নেয়। এসব কারখানার দেখভালের দায়িত্ব শ্রম অধিদপ্তরের।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



