ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:২৪:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন তসলিমা

আপডেট: ১০:২০ এএম, ৩ আগস্ট ২০১৪ রবিবার

tttttttttttttttttttt_9455_0ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশের প্রবাসী লেখক তসলিমা  নাসরিন দীর্ঘস্থায়ীভাবে  ভারতে থাকতে চান।এজন্য ভারতের  কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী  রাজনাথ  সিংয়ের সঙ্গে শনিবার দেখা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবিষয়ে  আশ্বস্ত করেছেন তাকে। এর আগে এক  বছরের  রেসিডেন্ট  পারমিট  না  দিয়ে  তসলিমার  ভারতে  থাকার মেয়াদ  মাত্র  দুই  মাসের  জন্য  বাড়ানো  হয়। এতে  উদ্বিগ্ন  তসলিমা  স্বরাষ্ট্রমন্ত্রীর  সঙ্গে দেখা  করেন ।এসময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রিকে বলেন, ‘আপনার  মারফত  আমি  প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদিকেও  অনুরোধ  জানাচ্ছি  বিষয়টিতে  হস্তক্ষেপ  করতে।’  পশ্চিমবঙ্গ  থেকে তাঁকে  বিতাড়নের  সময়  যাঁরা  বিরোধিতা  করেছিলেন, নরেন্দ্র  মোদি  ছিলেন  তাঁদের অন্যতম। জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী লেখক তসলিমাকে  বলেন,  তাঁর  প্রতি  সরকার সহানুভূতিশীল। তাঁকে  পাকাপাকিভাবে  থাকতে  দিতে  সরকার  আগ্রহী।  তবে ইউপিএ সরকারের তৈরি ফাইলে কিছু অভিযোগ রয়েছে।সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুই  মাসের  জন্য  তসলিমাকে  ভারতে  থাকার  অনুমতি  দেওয়ার  সিদ্ধান্তের বিরোধিতা  করেছেন  প্রেস  কাউন্সিল  অব  ইন্ডিয়ার  চেয়ারম্যান  মার্কন্ডেয়  কাটজু। অন্যদিকে কলকাতার  বিভিন্ন  মসজিদের  ইমামরা  আবার  তসলিমাকে  ভারতে  থাকতে না  দেওয়ার  দাবি  নতুন  করে  তুলেছেন। তাঁদের  বক্তব্য,  তসলিমার  কারণে  এ দেশের  শান্তি  নষ্ট  হতে  দেওয়া  ঠিক  নয়। ৩.০৮.২০১৪