ভারতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুনে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতের জয়পুরে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ট্যাঙ্কারের সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পেট্রোল পাম্পের বাইরে একটি সিএনজি ট্যাঙ্কার ছিল। সেখানে আরেকটি ট্রাক এসে হঠাৎ করে ধাক্কা দেয়। এতে পেট্রোল পাম্পে আগুন লাগে এবং ধীরে ধীরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের ভয়াবহতা এত বেশি যে পাশে থাকা আরও কয়েকটি গাড়িতে তা ছড়িয়ে পড়েছে। এতে মনে হচ্ছে, মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, আগুনে দগ্ধদের উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধারকারীরা তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পেট্রোল পাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং পুরো আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। যা কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে।
প্রাথমিক অবস্থায় জানা গেছে, কেমিক্যাল ভর্তি ট্রাকটি অন্য গাড়িতে ধাক্কা দেওয়ার পরই আগুন ধরে যায়। তবে কতটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ভাংক্রোটার স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনিশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ ও আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, এ ঘটনায় হতাহতদের দেখতে এরই মধ্যে হাসপাতালে পৌঁছেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






