ভারতে বিটিভির সম্প্রচার শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ভারতে শুরু হলো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রামপুরায় বিটিভির মিলনায়তনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন।তবে দূরদর্শনের প্লাটফরমের মাধ্যমে ভারতের দর্শকরা সকাল সাড়ে ৯টা থেকে দেখতে পারছেন বিটিভি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এ সম্প্রচার শুরু হয়েছে।
সম্প্রচার কার্যক্রমের উদ্বোধনের সময় তথ্যমন্ত্রী ছাড়াও এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ আরও অনেকে। এছাড়া এক ভিডিও বার্তায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ভারতের তথ্য ও সম্প্রচার সচিব শ্রী অমিত খারে।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আজ সকাল ৯টা থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরু হয়েছে। এটা আমাদের জন্য আনন্দের খবর। সেজন্য আমি ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তার কারণে বাংলাদেশের চ্যানেল ভারতে প্রচার করা সম্ভব হয়েছে।’
রিভা গাঙ্গুলী দাস বলেন, ‘চলতি বছরের ১৭ মে ভারতের সব থেকে বড় ব্রডকাস্ট এজেন্সি প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তি স্বাক্ষরের চার মাসের মধ্যে ভারতে বিটিভি সম্প্রচার শুরু করেছে। এটা খুব খুশির বিষয়। ভারতে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।’
-জেডসি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

