ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২৩:৩৪:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ভূমিকম্পে কাঁপল নয়া দিল্লি, মাত্রা ৪.৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এতে রীতিমত নড়ে উঠেছে গোটা অঞ্চলের ভবনগুলো।

আজ বৃহস্পতিবার সকালের এ ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। উৎসস্থল থেকে ২০০ কিলোমিটার দূরে পশ্চিম উত্তর প্রদেশের মীরাট এবং শামলি পর্যন্তও কম্পন অনুভূত হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৪। খবর এনডিটিভির।

ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। 

ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এলাকাবাসীরা অনেকে জানান, তাদের বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল।

দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে প্রচুর অফিস রয়েছে। সেই এলাকাগুলোতেই কম্পন টের পাওয়া গেছে। 

ভূমিকম্পের সময় অফিসগুলোতে কম্পিউটার কেঁপে ওঠে বলে দাবি করছেন ওই এলাকার অফিসগুলোর কর্মীদের অনেকে। তারাও ভয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

এর আগে গত ফেব্রুয়ারিতেও দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। তখনও কম্পনের মাত্রা ছিল ৪। ভূতত্ত্ব বিজ্ঞানীদের অনেকের মতে, ভৌগোলিক অবস্থানগত কারণে দিল্লিতে ভূমিকম্প অস্বাভাবিক কিছু নয়। 

দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) তথ্য অনুযায়ী, ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫৯ শতাংশ এলাকায় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।