ভয়ংকর এই অ্যাপ ঢুকে পড়েছে ৬০ কোটি স্মার্টফোনে
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
সাইবার সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ কোটি স্মার্টফোনে ঢুকে পড়েছে ভয়ংকর একটি অ্যানড্রয়েড অ্যাপ। গুগলের চোখ ফাঁকি দিয়ে অ্যাপটি আগেভাগেই জায়গা করে নিয়েছিল প্লে স্টোরে। সেখানে থেকেই বিপুল ডাউনলোড হয়েছে। যদিও গুগলের পক্ষে বলা হয়েছে, অ্যানড্রয়েড ম্যালওয়্যারের বিরুদ্ধে লড়াই করতে যতদূর যা করার, তারা সবকিছুই করছে।
ক্যাসপারস্কির একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটিরও বেশি ক্ষতিকারক অ্যাপ ডাউনলোড করেছেন। অ্যানড্রয়েড মতো একটি প্ল্যাটফর্মের জন্য বিষয়টি সত্যিই বিপজ্জনক। তার কারণ বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী অ্যানড্রয়েডডিভাইস ব্যবহার করেন।
গুগল জানিয়েছে, ম্যালওয়্যার হানা থেকে গ্রাহকদের রক্ষা করা তাদের মূল লক্ষ্য। তার জন্য প্লে প্রটেক্ট নামের একটি নতুন বৈশিষ্ট্যও যোগ করা হয়েছে। এই ফিচারটিই বিপজ্জনক অ্যাপসগুলো থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে পারে। তবে ক্যাসপারস্কির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ক্ষতিকর অ্যাপসগুলোর মোকাবিলা করার এই চ্যালেঞ্জ কখনও গুগলের জন্যও কঠিন হয়ে যাচ্ছে।
ক্যাসপারস্কি আরও উল্লেখ করেছে, এই অ্যাপনগুলোর বেশিরভাগই চুপিসাড়ে স্ক্যানিংয়ের জন্য প্লে স্টোরে প্রবেশ করে। পরবর্তী আপডেটগুলো আসার সঙ্গে সঙ্গেই অ্যাপসগুলো ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত হয়। সেখান থেকেই বিপজ্জনক পরিস্থিতির সূত্রপাত। ম্যালওয়্যার সংক্রামিত সেই অ্যাপসগুলোই স্মার্টফোন ব্যবহারকারীর যাবতীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।
ক্যাসপারস্কি বলছে, অ্যানড্রয়েডের এই ম্যালওয়্যার সমস্যা নতুন কিছু নয়। এর আগেও আইরেকর্ডারের মতো অ্যাপ আক্রমণকারীদের দক্ষতার নিদর্শন দেখিয়েছে। সেই সময়ই দেখা গিয়েছিল, গুগলের অ্যাপ স্টোর সিকিওরিটি স্ক্যানগুলো বাইপাস করতে পারে এই অ্যাপটি। স্লিমিং ফটো এডিটর, ফটো ইফেক্ট এডিটর এবং জিআইএফ ক্যামেরা এডিটর প্রো-এর মতো অ্যাপসগুলোও আক্রমণকারীদের দেখায় যে, আজকাল ব্যবহারকারীরা তাদের ফোনে কী ব্যবহার করেন এবং কী ব্যবহার করতে পছন্দ করেন। ব্যবহারকারীদের সেই পছন্দকে কাজে লাগিয়েই তাদের স্মার্টফোন ম্যালওয়্যার দিয়ে সংক্রামিত করে প্রতারকরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


