মঙ্গলগ্রহে ক্রিকেট!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
এবার পৃথিবী ছেড়ে কি মঙ্গলে পাড়ি দিল ক্রিকেট? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুইট দেখে এমনই প্রশ্ন জেগেছে ক্রিকেটপ্রেমীদের মনে। মঙ্গলে ক্রিকেট খেলা হলে তার চিত্র কেমন হতে পারে সেটিও দেখিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
শুক্রবার সফলভাবে মঙ্গলগ্রহে নামতে পেরেছে নাসা। এরপরই উল্লাসে ফেটে পড়েন সংস্থাটির বিজ্ঞানীরা। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছর ধরে মঙ্গলে গবেষণা চালাবে এই রোবট।
সেই প্রসঙ্গ টেনে মঙ্গলের বুকে পিচ ও স্ট্যাম্পের কাল্পনিক ছবি দিয়ে নাসাকে ট্যাগ করে আইসিসি লিখেছে, ‘টসে জিতলে নাসা আগে ব্যাট করবে, না বল করবে?’ ছবিতে দূরে দেখা যাচ্ছে মহাকাশ যান।
মজার এই টুইটে কোনো ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘মঙ্গলে মাধ্যাকর্ষণ শক্তি কম, এখানে টস করতে গেলে কয়েন মাটিতে পড়বে না।’ অনেকে আবার পিচের প্রসঙ্গ টেনে এনে লিখেছেন, ‘অনেক বেশি ধূলা থাকতে পারে। ব্যাটসম্যানদের মরণ ফাঁদ।’ রসিকতা করে কেউ কেউ আবার লিখেছেন, ‘টস জিতে এক লাফ দিলেই সবাই পৃথিবীতে এসে যাবে।’
আইসিসি অনেকবারই দাবি করেছে, ক্রিকেট অন্য জগতের খেলা। মঙ্গলগ্রহকে বাসযোগ্য করে তোলার বিষয়ে অনেকবারই আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তখন মঙ্গলেও যে ক্রিকেট ছড়িয়ে দেয়া হবে সেটাই যেনো ইঙ্গিত করেছে আইসিসি।
-জেডসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


